কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ
গাজার প্রধান নেতাকে হত্যা

আরও এক রুটে ইসরায়েলি জাহাজে হামলার আশঙ্কা

ইসরায়েলি জাহাজে হুতিদের হামলা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি জাহাজে হুতিদের হামলা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। ইরানে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তার এ হত্যার ঘটনায় আঞ্চলিক জলসীমায় ইসরায়েলি জাহাজে হামলার আশঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (৩১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল জাজিরার সাংবাদিক ওমর হাওয়াশ বলেন, গালফ, ওমান ও আরব সাগরের কাছাকাছি এলাকায় ইসরায়েলের জাহাজ রয়েছে। এসব এলাকা ইরানের খুব কাছেই অবস্থিত। ফলে হানিয়ার মৃত্যুতে ইসরায়েলকে সরাসরি নিশানা করতে চাইলে তারা এগুলোতে হামলা চালাতে পারে।

তিনি বলেন, আগামী কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে ইরানের প্রতিক্রিয়া দেখা যেতে পারে।

তিনি আরও বলেন, ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিশ্চিত করেছেন যে ইরান তার সম্মান, মর্যাদা এবং তার জাতীয় কর্তৃত্ব রক্ষা করবে। আর এটি ইংগিত করে যে হানিয়ার মৃত্যুর বিষয়ে ইরানের প্রতিক্রিয়া আসন্ন। কেননা ইরানের সর্বোচ্চ নেতাও সরাসরি প্রতিক্রিয়া জানানোর কথা উল্লেখ করেছেন।

গাজা যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনের সমর্থন জানিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এরই ধারাবাহিকতায় তারা ইসরায়েলি জাহাজে হামলাও চালিয়ে আসছে।

মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ৫০টির বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা।

হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র। এই জোট গঠন করেও ইরানপন্থি যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনে হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তবে হামলা করেও এখন পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

আখাউড়ায় সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১০

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১১

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১২

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৩

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৪

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৬

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১৭

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১৮

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১৯

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

২০
X