কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ১১:২০ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

গাজায় ভয়ংকর ভাইরাস মোকাবিলায় ব্যাপকহারে টিকার উদ্যোগ

গাজায় ইসরায়েলি হামলায় স্বজনহারাদের আর্তনাদ। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি হামলায় স্বজনহারাদের আর্তনাদ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফার কার্যালয় জানিয়েছে, প্রায় দেড় মিলিয়ন পোলিওর টিকা গাজায় জাতিসংঘের শিশু সংস্থার (ইউনিসেফ) গুদামে রাখা আছে। শিগগির তা একযোগে প্রয়োগে ক্যাম্পেইন শুরু করা হবে।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, টিকাগুলো সঠিক প্রোটোকলের অধীনে সংরক্ষণ করা হচ্ছে। দ্রুত ক্যাম্পেইন শুরু করতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গাজায় নবজাতক থেকে ১০ বছর বয়সী ৯৫ শতাংশ শিশু এ মারাত্মক রোগের ঝুঁকিতে আছে। তাদের সুরক্ষা নিশ্চিত করতে আরও চার লাখ টিকা সংগ্রহের প্রচেষ্টা চলছে।

ইসরায়েলের হামলায় বিধ্বস্ত উপত্যকাটির পয়ঃনিষ্কাশন এবং বর্জ্যের পানিতে চলতি মাসে পোলিও ভাইরাসের নমুনা শনাক্তের পর শিশুদের টিকা দেওয়ার জন্য যুদ্ধে বিরতি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এ ছাড়া অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও একই দাবি জানিয়েছে। কিন্তু ইসরায়েল তাতে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছে না।

এদিকে রেড ক্রিসেন্টসহ কিছু সংস্থা গাজায় বিক্ষিপ্তভাবে পোলিও টিকা কার্যক্রম চালাচ্ছে। সে কেন্দ্রগুলোতে টিকা নিতে বাসিন্দারা শিশুদের নিয়ে ভিড় করছেন। কিন্তু পর্যাপ্ত টিকা ইসরায়েলি অবরোধের মুখে গাজায় পৌঁছাতে না পারায় কার্যক্রম খুব একটা সফল হচ্ছে না।

ইসরায়েলের এ ধরনের কার্যক্রমের বিরোধিতা করে আসছে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন। বুধবার (২৮ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গাজায় পোলিও ছড়ানোর ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। তারা মনে করছে, নেতানিয়াহুর বাহিনীর বাধা উপত্যকায় দ্রুত পোলিও ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে।

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় ত্রাণসহায়তা বিতরণে বাধা প্রদান, স্বাস্থ্যসেবা অবকাঠামোতে আক্রমণ এবং পানি সরবরাহের ক্ষতি করছে। এগুলো সম্ভাব্য বিপর্যয়মূলক পোলিও প্রাদুর্ভাবের সহায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১০

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১১

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১২

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১৩

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৪

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৫

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৬

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৭

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৮

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৯

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

২০
X