কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের চূড়ান্ত কারণ জানাল ইরান

১৯ মে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি : সংগৃহীত
১৯ মে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি : সংগৃহীত

ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার কেন বিধ্বস্ত হয়েছিল, সেটির চূড়ান্ত রিপোর্ট দিয়েছে ইরান। আজারবাইজানের সঙ্গে সীমান্ত এলাকা থেকে গেল ১৯ মে উড্ডয়নের পর রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে রাইসি ছাড়াও ইরানের শীর্ষ পর্যায়ের কয়েক কর্মকর্তা নিহত হন।

ওই ঘটনার পর ইরানের শীর্ষ কয়েকজন কর্মকর্তা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তোলে। তবে রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের প্রায় সাড়ে তিন মাস পর চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করল ইরান। ওই রিপোর্টে বলা হয়, ঘন কুয়াশাসহ খারাপ আবহাওয়ার কারণে রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ওই অঞ্চলে জটিল আবহাওয়া পরিস্থিতি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার মূল কারণ। ইরানের সামরিক বাহিনীর দায়িত্ব পাওয়া একটি উচ্চ পর্যায়ের কমিটির ওই প্রতিবেদনে বলা হয়, ঘন কুয়াশার কারণে রাইসি ও তার সঙ্গীদের বহনকারী বিমান পাহাড়ে বিধ্বস্ত হয়।

রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর প্রাথমিক রিপোর্টে ইরান জানিয়েছিল, এ ঘটনায় কোনো দেশ বা ব্যক্তির সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি। এখন চূড়ান্ত প্রতিবেদনেও এটিকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

ইউএনওর আইডি জটিলতায় জন্ম নিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ডের নতুন স্থান জানালেন মন্ত্রী

শারীরিক যন্ত্রণায় অতিষ্ঠ কৃষকের আত্মহত্যা

মোদিকে ‘কিলার’ বলে কী বুঝিয়েছেন ট্রাম্প

নবম পে-স্কেল / বেতন বৃদ্ধি ও বিশেষ সুবিধা বাতিলের রূপরেখা চূড়ান্তে বৈঠক

হাসপাতালের শয্যায় থাকা মাকে নিয়ে এমপি জসিমের আবেগঘন পোস্ট

১০

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

১১

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

১২

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

১৩

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

১৪

প্রবাসীর স্ত্রী-সন্তান নিয়ে গেল ‘জিনের বাদশা’

১৫

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে : মীর শাহে আলম

১৬

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

১৭

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

১৮

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

১৯

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

২০
X