কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৪ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৬ এএম
অনলাইন সংস্করণ

ব্যর্থতার জন্য ক্ষমা চাইলেন নেতানিয়াহু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের হাতে জিম্মি থাকা ছয় ইসরায়েলি নিহত হওয়ার ঘটনায় বিরল এমন দৃশ্যের দেখা মিলল। যদিও নিজের অনড় অবস্থান থেকে সরতে রাজি নন নেতানিয়াহু।

বিশেষ এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, আমার এবং দেশবাসীর হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তবে ফিলাডেলফিয়া করিডরে সামরিক উপস্থিতি রাখার সিদ্ধান্ত থেকে সরে আসবেন না বলেও জানিয়েছেন তিনি।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে জিম্মিদের নিয়ে একটি চুক্তির বিষয়ে দীর্ঘদিন ধরে ইসরায়েলে বিক্ষোভ অনুষ্ঠিত হলেও নেতানিয়াহু তাতে কর্ণপাত করছেন না। ওই জিম্মিদের খুব কাছে থেকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেন নেতানিয়াহু।

গেল সপ্তাহে ওই ছয় জিম্মির মৃত্যুর খবর সামনে আসার পর ইসরায়েলজুড়ে বিক্ষোভ আরও জোরালো হয়েছে। এমনকি জিম্মিদের ফিরিয়ে আনতে তাৎক্ষণিক একটি চুক্তি করতে সাধারণ ধর্মঘট পালন করছে ইসরায়েলের সবচেয়ে বড় ইউনিয়ন।

জিম্মিদের জীবিত উদ্ধার করতে না পারায় ক্ষমা চেয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমরা তাদের উদ্ধারের খুব কাছে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তাদের উদ্ধার করতে পারিনি। বাকি ১০১ জিম্মিকে ইসরায়েলে ফিরিয়ে আনতে তিনি দিন-রাত কাজ করছেন বলেও দাবি করেছেন নেতানিয়াহু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৩

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৪

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৫

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৭

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৮

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৯

‘আমার বন্ধু মহাজাদু জানে’

২০
X