কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়ার কাছ থেকে সুখবর পেল ইরান

আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত
আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত

রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল দেওয়ার অভিযোগ তুলে ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। নতুন নিষেধাজ্ঞার খড়গ নেমে এলেও বন্ধু রাষ্ট্র রাশিয়ার কাছ থেকে সুখবর পেল ইরান।

ইরানের সঙ্গে রাশিয়া একটি নতুন দ্বিপাক্ষিক চুক্তি সইয়ের প্রায় কাছাকাছি পৌঁছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা সের্গেই শোইগুর বরাতে এ তথ্য প্রকাশ করেছে।

শোইগু বলেন, আমরা একটি নতুন মৌলিক আন্তঃরাষ্ট্রীয় চুক্তি সমাপ্তির অপেক্ষায় রয়েছি। আমরা দুই দেশের প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য নথি তৈরির প্রয়োজনীয় অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলো সম্পন্ন করছি৷

মস্কোর সঙ্গে তেহরানে আগে থেকেই সুসম্পর্ক রয়েছে। তবে আড়াই বছর আগে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর সেই সম্পর্ক আরও গভীর হয়েছে। বিশেষ করে রাশিয়াকে ড্রোন ও মিসাইলের মতো অস্ত্র দিয়ে যাচ্ছে ইরান।

যুক্তরাষ্ট্রসহ তার পশ্চিমা মিত্ররা অভিযোগ করেছে, রাশিয়াকে সহায়তা করছে ইরান। তবে মস্কো এমন দাবি নাকচ করে দিয়েছে। তেহরানও এ ধরনের সহযোগিতার কথা অস্বীকার করেছে।

এরই মধ্যে নতুন এই চুক্তির ব্যাপারে ঘোষণা দিলেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী শোইগু। ওই অংশীদার চুক্তির ব্যাপারে বিস্তারিত জানা না গেলেও এটি যে অত্যাসন্ন তা নিশ্চিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১০

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১১

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১২

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১৩

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১৪

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৫

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৬

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৭

মাদ্রাসাশিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৮

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৯

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

২০
X