কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০৫:১৮ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার সামরিক শক্তি দেখাতে আইআরজিসির নৌমহড়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পারস্য উপসাগর ও দেশের নিরাপত্তা রক্ষায় নিজেদের শক্তিমত্তার পাশাপাশি যুদ্ধ প্রস্তুতি দেখাতে নৌমহড়া শুরু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌশাখা।

আজ বুধবার (২ আগস্ট) আবু মুসা দ্বীপের জলসীমায় এ মহড়া শুরু হয়েছে। এতে আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি, আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি রেজা তাংসিরি, সেনা কর্মকর্তা ও স্থানীয় কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

পার্সটুডের খবরে বলা হয়েছে, এই নৌমহড়ায় রণতরী, নৌযান, মিসাইল, ড্রোন, এয়ার-সি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার রয়েছে।

আরও পড়ুন : শিগগিরই আরও আধুনিক অস্ত্র পাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড

আইআরজিসি নৌবাহিনীর ইমাম মুহাম্মদ বাকির ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ওজমাই বলেন, ‘শহীদ হোজাজি বিশেষ ইউনিটের ক্ষেপণাস্ত্রে সজ্জিত জাহাজ দ্বীপের ভূখণ্ড রক্ষার মহড়ায় অংশ নিয়েছে। ক্ষেপণাস্ত্র ও রকেট ছাড়াও এ মহড়ায় হেলিকপ্টার ও বিমান ছিল।’

জেনারেল আলী ওজমাই বলেন, ‘আজকে মহড়ার বিশেষত্ব হলো এতে ড্রোন ও মানবহীন নৌযানের অংশগ্রহণ। এদের কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়েছে।’

ইরানে ইসলামী বিপ্লবের বছর ১৯৭৯ সালে আইআরজিসি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে দেশের নিরাপত্তা রক্ষা ও বিদেশি হুমকি মোকাবিলায় ইরানি সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে বাহিনীটি। এ ছাড়া পশ্চিম এশিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী দমনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের মতো কঠিন সময়ে ইরানি জনগণের পাশে থেকে সাহায্য করে আসছে আইআরজিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে যে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১০

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১১

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১২

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৩

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৪

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৫

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৬

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৭

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৮

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৯

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

২০
X