কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

শিগগিরই আরও আধুনিক অস্ত্র পাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড

পুরোনো ছবি
পুরোনো ছবি

প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) শিগগিরই আরও আধুনিক কৌশলগত অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেওয়া হচ্ছে। গতকাল সোমবার (৩১ জুলাই) আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রমজান শরিফ এ তথ্য জানিয়েছেন। খবর পার্সটুডে।

জেনারেল রমজান শরিফ বলেন, ‘ইসলামী বিপ্লব ও ইরানের জাতীয় নিরাপত্তা রক্ষায় আমাদের বাহিনী প্রতিনিয়ত শক্তি বাড়িয়ে যাবে। এই বছর আইআরজিসির বিভিন্ন শাখার শক্তি ও সামর্থ্য দেখতে পারবেন ইরানিরা। সমুদ্র প্রতিরক্ষার জন্য আইআরজিসির নৌ শাখাকে নতুন কৌশলগত ব্যবস্থা ও সক্ষমতা দেওয়া হচ্ছে। শিগগিরই এগুলো জনগণের সামনে উন্মুক্ত করা হবে।’

আরও পড়ুন : এবার জাহাজ নির্মাণের ঘোষণা ইরান ও রাশিয়ার

আইআরজিসির সামনে সম্ভাব্য ও কল্পিত হুমকি দূর করাই সর্বোচ্চ অগ্রাধিকার বলেও জানান এই মুখপাত্র।

ইরানে ইসলামী বিপ্লবের বছর ১৯৭৯ সালে আইআরজিসি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে দেশের নিরাপত্তা রক্ষা ও বিদেশি হুমকি মোকাবিলায় ইরানি সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে বাহিনীটি। এ ছাড়া পশ্চিম এশিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী দমনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের মতো কঠিন সময়ে ইরানি জনগণের পাশে থেকে সাহায্য করে আসছে আইআরজিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১০

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১১

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১২

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৩

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৫

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৬

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৭

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৮

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

২০
X