কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

কারাবন্দি ৩৪ নারীর অনশন

কারাগারের প্রতীকী ছবি
কারাগারের প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যের দেশ ইরানের একটি কারাগারে ৩৪ নারী বন্দি অনশন করেছেন। ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের দুই বছরপূর্তি উপলক্ষে রোববার (১৫ সেপ্টেম্বর) তারা এ কর্মসূচি পালন করেন। পরে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীর ফাউন্ডেশন এ তথ্য প্রকাশ্যে আনে।

দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, এভিন কারাগারে ৩৪ জন নারী বন্দি অনশন করেছেন। তারা রাজনৈতিক বন্দি। ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলন সমর্থনকারী নারীদের অন্যায্যভাবে আটক করে রেখেছে ইরান সরকার। তারা কারাগারে থাকলেও আন্দোলন চালিয়ে যাওয়ার অংশ হিসেবে মাশা আমিনি হত্যা এবং নারীর স্বাধীনতা আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে অনশন করেছেন।

২০২২ সালের ১৩ সেপ্টেম্বর কুর্দি তরুণী মাশা আমিনিকে গ্রেপ্তার করে নির্যাতন চালায় দেশটির নৈতিকতা পুলিশ। তার ওপর টানা তিন দিন নির্যাতন চলে এবং পরে জানানো হয় মাশার মৃত্যু হয়েছে। সে সময় পুলিশি হেফাজতে আসলে কী ঘটেছিল আজও তা অস্পষ্ট। মাশার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সঠিকভাবে হিজাব পরিধান করেননি এবং ইসলামের মূল্যবোধ ক্ষুণ্ন করেছেন।

মাশা হত্যার পর ওই বছরের ১৫ সেপ্টেম্বর ইরানে তীব্র আন্দোলন শুরু হয়। বিক্ষোভ দমাতে দমনপীড়ন চালায় ইরান সরকার। গ্রেপ্তার করা হয় হাজারো আন্দোলনকারীকে।

অনশন প্রসঙ্গে মোহাম্মদী তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক বিবৃতিতে দিয়েছেন। তিনি ইরানিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘চলুন, আজ আমরা আমাদের আওয়াজ আরও জোরে তুলি এবং আমাদের সংকল্পকে শক্তিশালী করি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X