কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে বিক্ষোভ চলাকালে গ্রেপ্তার ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে এ ঘোষণা দেয় দেশটির বিচার বিভাগ। ২০২২ সালে দেশব্যাপী বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা কর্মীদের উপর মারাত্মক হামলার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন ওই ব্যক্তি।

বিচার বিভাগের মিজান অনলাইন নিউজ ওয়েবসাইট জানিয়েছে, মধ্যাঞ্চলীয় প্রদেশের ইসফাহানের সেমিরম শহরে নিরাপত্তা কর্মীদের বহনকারী একটি গাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটে। এতে পুলিশ কর্মকর্তা মোহসেন রেজাই নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। হামলাকারীদের মধ্যে মেহরান বাহরামিয়ান ছিলেন। তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে।

ইরানের নারীদের জন্য কঠোর পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে আটক ইরানি-কুর্দি মাহসা আমিনির হেফাজতে মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর এই ঘটনা ঘটে। ওই সময় বহু বিক্ষোভকারী গ্রেপ্তার হন।

অভিযুক্তকে ইসফাহানের বিপ্লবী আদালত কর্তৃক প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশ সুপ্রিম কোর্ট বহাল রাখে। আজ ভোরে তার সাজা কার্যকর করা হয়েছে।

প্রসঙ্গত, ২৯ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে মৃত্যুদণ্ডের বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। তাদের তথ্যানুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইরানে অন্তত ৮৪১ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। জাতিসংঘ বলছে, তেহরান শাস্তির এই পদ্ধতিকে ব্যবহার করছে সমাজকে ভয় দেখানো ও দমন করার হাতিয়ার হিসেবে, যা সংখ্যালঘু ও অভিবাসীদের ওপর বেশি প্রভাব ফেলছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X