কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

পেজার দিয়ে যোগাযোগ করা যায় যেভাবে

পেজার। ছবি : সংগৃহীত
পেজার। ছবি : সংগৃহীত

পেজার হলো একটি তারবিহীন যোগাযোগের ডিভাইস। এটি একটি সরল বেতার যন্ত্র, যা মেসেজ আদান-প্রদান করতে সক্ষম। ফোনের মতো এ যন্ত্রে কথা বলা যায় না।

পেজারের যান্ত্রিক গঠন মোবাইলের মতো অত জটিল নয়। ইন্টারনেটের ব্যবহারও এ যন্ত্রে করা যায় না। এটি খুব উচ্চ কম্পাঙ্ক বা অতি-উচ্চ কম্পাঙ্কের রেডিও তরঙ্গে কাজ করে। পেজারের ৪টি মূল উপাদান।

একটি অ্যান্টেনা, যা রেডিও সংকেত গ্রহণ করে, একটি রিসিভার, যা আগত বার্তাগুলোকে ডিকোড করে, একটি স্ক্রিন যেখানে সেই বার্তা দেখা যায় এবং একটি ব্যাটারি। এই যন্ত্র হাতে বা পকেটে রেখে ঘোরা যায়। পেজার একমুখী যোগাযোগের যন্ত্র, যার অর্থ এই যন্ত্রে একসময়ে হয় মেসেজ গ্রহণ করা যায় বা পাঠানো যায়। দুটো কাজ একসঙ্গে চলতে পারে না। তবে পরবর্তী সময়ে দ্বিমুখী পেজারও বাজারে আসে, যা একসঙ্গে বার্তা আদান-প্রদান করতে পারত। মোবাইল ফোন সহজলভ্য হওয়ার আগে পেজার ব্যবহারের চল ছিল। তখন হাসপাতাল ও স্বাস্থ্য খাতে এটির ব্যবহার দেখা যেত। মোবাইল ফোনের রকেট গতিতে উত্থানের কারণে কালের নিয়মে গুরুত্ব হারায় পেজার। ব্যবহার কমে।

এই যন্ত্র এখন বিলুপ্তপ্রায়। তবে খুব কম হলেও বিশেষ কারণে কিছু জায়গায় পেজার এখনো ব্যবহার করা হয়। বিশেষ করে সেসব প্রত্যন্ত অঞ্চলে যেখানে নেটওয়ার্কের অবস্থা খারাপ। পাশাপাশি, পেজারের মাধ্যমে যোগাযোগ অনেক বেশি নিরাপদ এবং ব্যক্তিগত হিসেবে বিবেচিত হয়। ট্র্যাক করাও সহজ নয়। আর সে কারণেই বিভিন্ন সশস্ত্র সংগঠন বা জঙ্গি গোষ্ঠীর কাছে এখনো এ যন্ত্রের গুরুত্ব অপরিসীম।

একই কারণে হিজবুল্লাহ এ যন্ত্র এখনো ব্যবহার করে। যুক্তরাষ্ট্র, জাপান, নিউজিল্যান্ড, জার্মানি ও ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশে এখনো স্বল্প মাত্রায় হলেও পেজার ব্যবহার হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

১০

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

১১

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

১২

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

১৩

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

১৪

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

১৫

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

১৭

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

১৮

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

১৯

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

২০
X