কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৪ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের আশঙ্কার মধ্যে ইরানের বার্তা

তেহরানের একটি হাসপাতালে ভর্তি ইসরায়েলি হামলায় আহতদের খোঁজখবর নিচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : ইরনা
তেহরানের একটি হাসপাতালে ভর্তি ইসরায়েলি হামলায় আহতদের খোঁজখবর নিচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : ইরনা

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরায়েলকে ‘রক্তপিপাসু’ উল্লেখ করেছেন। তিনি দেশটির কার্যক্রমের নিন্দা ও কটাক্ষ করেছেন।

তেহরানে ইরানি সশস্ত্র বাহিনীর উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি ওই মন্তব্য করেন। শনিবার (২১ সেপ্টেম্বর) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পেজেশকিয়ান দক্ষিণে লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর সিনিয়র কমান্ডারদের এক সমাবেশে মারাত্মক হামলার একদিন পরে সেনা সমাবেশে যান এবং এসব কথা বলেন।

বহিরাগত হুমকির বিরুদ্ধে ইরানের প্রতিরোধ ক্ষমতা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, কোনো শত্রু ইরানের মাটিতে আক্রমণ করার সাহস যেন না করে। তিনি যোগ করে বলেন, এই অঞ্চলে ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি খুবই প্রয়োজন। এর মাধ্যমেই মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা যেতে পারে।

তিনি আরও বলেন, এই ঐক্যের মাধ্যমে আমরা দখলদার, রক্তপিপাসু এবং অপরাধী ইসরায়েলকে দমন করতে পারি। তারা নারী, পুরুষ এবং শিশুদের প্রতি কোনো দয়া করে না।

এদিকে লেবাননে আহত অনেককে তেহরানে আনা হয়েছে। সেখানের একটি হাসপাতালে চিকিৎসাধীন লেবাননিদের দেখতে যান ইরানি প্রেসিডেন্ট। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং শোকাহতদের সান্ত্বনা দেন।

গত মঙ্গল ও বুধবার লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ব্যবহার করা কয়েক হাজার পেজার ও ওয়াকিটকিতে একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩৭ জন নিহত ও ৩ হাজার মানুষ আহত হন।

এর জন্য ইসরায়েলকে দায়ি করছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। এরই মধ্যে লেবাননে ভয়ংকর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হত্যা করা হয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিকে। নিহত ওই কমান্ডারের নাম ইব্রাহিম আকিল। ইসরায়েলের সামরিক বাহিনী আকিলের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। যদিও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা আনুষ্ঠানিকভাবে তার নিহত হওয়ার কথা নিশ্চিত করেনি।

আকিল লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের এলিট ‘রাদওয়ান বাহিনীর’ জ্যেষ্ঠ নেতা ছিলেন। হামলার সময় তিনি একটি বৈঠকে ছিলেন। লেবাননের প্রতিরোধ যোদ্ধা এবং ফিলিস্তিনের একটি সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিদের মধ্যে ওই বৈঠক চলছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইসরায়েলের হামলায় দুটি ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X