কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের মুসলিমদের উদ্দেশে ইরানের প্রেসিডেন্টের বার্তা

মাসুদ পেজেশকিয়ান। ছবি :সংগৃহীত
মাসুদ পেজেশকিয়ান। ছবি :সংগৃহীত

ইয়েমেনের যোদ্ধা ও বিশ্বের মুসলিমদের উদ্দেশে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বার্তা দিয়েছেন। ওই বার্তায় তিনি ইসরায়েলকে শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছেন।

বার্তায় এই সপ্তাহের শুরুতে ইয়েমেনের প্রধানমন্ত্রী এবং আরও বেশ কয়েকজন কর্মকর্তাকে হত্যার পর ইসরায়েলের দুর্বৃত্ত আচরণ বন্ধে দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। খবর ইরনা ও ইরান ইন্টারন্যাশনালের।

রোববার (৩১ আগস্ট) জারি করা ওই বার্তায় ইয়েমেনের হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ি এবং আরও বেশ কয়েকজন ইয়েমেনি মন্ত্রীকে শহীদ বলে বর্ণনা করেন পেজেশকিয়ান। তিনি ইয়েমেনি জনগণ ও বিশ্বব্যাপী মুসলমানদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ইসরায়েলের সন্ত্রাসী অপরাধ আবারও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে তীব্রতা ধারণ করেছে। এর প্রতিবাদকারীরাও (হুতি) হামলার শিকার হচ্ছে।

তিনি ইসরায়েলকে শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছেন। আইন ভঙ্গকারী আচরণ বন্ধ করার জন্য দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপ আহ্বান করে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সরকারের (বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার) দুর্বৃত্ত এবং আইনহীন আচরণ বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। তাদের কাজ এখন শান্তি, আইন, নৈতিকতা এবং মানবতার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দাঁড়িয়েছে।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ-বাকের কালিবাফও ইয়েমেনি প্রধানমন্ত্রী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে হত্যার প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তাদের হত্যাকাণ্ড ইসরায়েলি সরকারের ধারাবাহিক অপরাধের ইতিহাসকে তুলে ধরে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১০

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১১

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১২

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৪

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৬

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৭

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৮

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

২০
X