কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১০:৪৬ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের প্রেসিডেন্টকে গুপ্তহত্যাচেষ্টার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে গুপ্তহত্যাচেষ্টার অভিযোগ করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট নিজে এ অভিযোগ করেছেন।

সোমবার (০৭ জুলাই) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আলজাজিরার এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে। তিনি যেখানে একটি নিরাপত্তা বৈঠক করছিলেন, সে এলাকায় বোমা হামলা চালানো হয়েছিল।

তিনি বলেন, আমরা এই যুদ্ধ শুরু করিনি এবং আমরা কোনোভাবেই এই যুদ্ধ চালিয়ে যেতে চাই না।

পেজেশকিয়ান বলেন, পারমাণবিক আলোচনা চলাকালীন ট্রাম্প প্রশাসন আশ্বাস দিয়েছিল যে, কূটনীতি চলমান থাকলে ইসরায়েল হামলা করবে না। কিন্তু ইসরায়েল আলোচনার টেবিলটি নস্যাৎ করে দিয়েছে।

তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা এবং সরঞ্জামগুলোতে ‘গুরুতর ক্ষতি’ হয়েছে। কর্মকর্তারা গভীর ভূগর্ভস্থ স্থানগুলোতে প্রবেশ করতে পারেননি। এর ফলে আইএইএকে প্রবেশাধিকার দেওয়ার সম্ভাবনা যাচাই করা সম্ভব হয়নি।

ইরানের প্রেসিডেন্ট বলেন, আমার প্রস্তাব হলো, মার্কিন প্রশাসনের উচিত এমন একটি যুদ্ধে জড়ানো থেকে বিরত থাকা। এটি মার্কিন যুদ্ধ নয়; এটি নেতানিয়াহুর যুদ্ধ।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যথেষ্ট শক্তিশালী। তিনি ইসরায়েল ও নেতানিয়াহুকে তাদের জায়গায় রাখতে এবং নিয়ন্ত্রণ করতে পারেন এবং যুদ্ধবাজি, রক্তপাত ও সংঘাতের পরিবর্তে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X