কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

তেলআবিবের আকাশে বেনামি দুই ড্রোন

ইসরায়েলে সক্রিয় আইরোন ডোম। ছবি : সংগৃহীত
ইসরায়েলে সক্রিয় আইরোন ডোম। ছবি : সংগৃহীত

ইসরায়েলের আকাশে দুটি বেনামি ড্রোন শনাক্ত হয়েছে। লেবাননের সঙ্গে উত্তেজনার মধ্যে তেল আবিবের আকাশে ড্রোন দুটি শনাক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তেলআবিবের আকাশে দুটি বেনামি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় অ্যালার্ম বেজে উঠেছে।

সেনাবাহিনী জানিয়েছে, শনাক্ত হওয়া ড্রোনগুলোর মধ্যে একটি তেলআবিব মেট্রোপলিটন এলাকায় উপকূলের অদূরে ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া অপরটি খোলা মাঠে বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনগুলো আসলে কোন জায়গা থেকে পাঠানো হয়েছে বা সম্ভাব্য কোনো লক্ষ্যবস্তু ছিল কি না তা জানায়নি সেনাবাহিনী।

এদিকে ইসরায়েলের বিমানঘাঁটিতে হামলার স্যাটেলাইট ফুটেজ প্রকাশ করা হয়েছে। এতে বিমানঘাঁটিতে ক্ষয়ক্ষতির চিত্রও উঠে এসেছে। প্রকাশিত ফুটেজে দেখা গেছে, বিমানঘাঁটিটির রানওয়ের পাশে থাকা একটি হ্যাঙ্গার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নেভাতিম বিমানঘাঁটিকে ইসরায়েলের সবচেয়ে আধুনিক বিমানগুলোর ঘাঁটি বলা হয়। এখানে যুক্তরাষ্ট্রের নির্মিত এফ-৩৫ লাইটনিং টু স্টেলথ ফাইটারগুলো থাকে। তবে ইরানের হামলায় কোনো বিমান ধ্বংস হয়েছে কিনা তা স্পষ্ট নয় প্রকাশিত চিত্রে, যদিও তেহরান বলছে তাদের হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি বিমান ধ্বংস হয়েছে।

এর আগে গেল এপ্রিলে ইরানের হামলায় নেভাতিমের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়, তবে সেবার জরুরি অবকাঠামো রক্ষা পেয়েছিল।

এদিকে এবারের হামলায় ক্ষতিগ্রস্ত স্থানের ছবি বা ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি মাইক্রোব্লগিং সাইট এক্সে জানান, যেসব নাগরিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলাস্থলের অবস্থান প্রকাশ করছে বা যেসব এলাকা ধ্বংস হয়েছে তার ছবি ও ভিডিও ধারণ করে প্রচার করছে তারা শত্রুকে সাহায্য করছে। ইসরায়েলকে রক্ষার দায়িত্ব তার নাগরিকদের হাতে। ইসরায়েল কোনো ছবি বা ভিডিও প্রকাশ করবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১০

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১১

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১২

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৩

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৪

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৫

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৬

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

১৭

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

১৮

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

১৯

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

২০
X