কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

৯০ শতাংশ মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি ইরানের

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ছবি : সংগৃহীত
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ছবি : সংগৃহীত

লেবাননে সম্প্রতি মিত্র প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। ওই হামলার প্রতিক্রিয়ায় প্রতিশোধ নেওয়ার হুঙ্কার দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ইসরায়েলে অভূতপূর্ব মিসাইল হামলা চালিয়ে নিজেদের কথার প্রমাণ দিয়েছে তেহরান।

কিছু বুঝে ওঠার আগে চালানো ওই হামলায় নিজেদের সাফল্য দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। তারা বলছে, ৯০ শতাংশ মিসাইল নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। বাহিনীটির বরাতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, ইসরায়েলের বিমানঘাঁটি ও রাডার অবকাঠামো মিসাইল হামলার লক্ষ্যবস্তু হয়েছিল । এছাড়া ইরানের প্রক্সি যোদ্ধাদের কমান্ডারদের হত্যা পরিকল্পনার সঙ্গে যারা জড়িত ছিল তাদেরও টার্গেট করা হয়।

ইরানের এ হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে আলোচনা করে উপযুক্ত সময়ে জবাব দেবেন তারা। ইরান ক্ষেপণাস্ত্র হামলা করে একটি বড় ভুল করেছে এবং এর মাসুল দিতে হবে বলেও জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X