বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৩:৩৭ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বিমান চলাচল বন্ধ

তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ধোঁয়া উঠতে দেখা যায় (৪ মে, ২০২৫ তারিখের ছবি)। ছবি : সংগৃহীত
তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ধোঁয়া উঠতে দেখা যায় (৪ মে, ২০২৫ তারিখের ছবি)। ছবি : সংগৃহীত

ইসরায়েলের রাজধানী তেলআবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। হামলার পর ইসরায়েলের বেশকিছু শহরে একযোগে সাইরেন বাজতে শোনা যায়। একইসঙ্গে তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় ইসরায়েল। খবর আনাদুলু এজেন্সির।

ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানায়, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রকে ঘিরেই এই নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানোর পর, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র বিমানবাহিনী সফলভাবে প্রতিহত করেছে।’

স্থানীয় সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ জানায়, তেলআবিব, রামাত গান, পেতাহ তিকভা, জেরুজালেম, হোলন, রিশন লে-জিয়োন, বনে ব্রাক, মোডিন এবং রেহোভতসহ বহু শহরে সাইরেন বাজানো হয়। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে জানান, বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে তারা ‘ফিলিস্তিন-২’ নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তিনি বলেন, এই অভিযান ছিল একটি গুণগত সামরিক পদক্ষেপ, যা সরাসরি বিমানবন্দরের দিকে পরিচালিত হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের প্রতিরোধমূলক হামলা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত মার্চ মাসে ইসরায়েল গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করলে হুতি গোষ্ঠী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করে। ২০২৩ সালের নভেম্বর থেকে তারা লোহিত সাগর, অ্যাডেন উপসাগর এবং আরব সাগরে বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়ে আসছে, যা ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ হিসেবে চালানো হচ্ছে বলে দাবি করে আসছে তারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, চলমান ইসরায়েলি হামলায় গাজায় ইতোমধ্যে প্রায় ৫৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X