কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেন যুদ্ধ নিয়ে সৌদির শান্তি সম্মেলন শুরু

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি নীতিগত ‍সিদ্ধান্তে পৌঁছাতে সৌদি আরবের জেদ্দায় একটি শান্তি সম্মেলন শুরু হয়েছে। গতকাল শনিবার (৫ আগস্ট) জেদ্দায় এ সম্মেলন শুরু হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

দুদিনের এই সম্মেলনে চীন, ইন্দোনেশিয়া, মিসর, মেক্সিকো, চিলি, জাম্বিয়াসহ ৪০টি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করতে পারেন। তবে এতে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি।

গত শুক্রবার সম্মেলনে যোগদান করবে এমন বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাগত জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসব দেশের মধ্যে ইউক্রেন যুদ্ধের জেরে খাদ্য সংকটে পড়া বিভিন্ন দেশও রয়েছে।

তিনি বলেন, ‘এটি খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে নিরাপত্তা ইস্যুতে। আফ্রিকা, এশিয়া ও বিশ্বের অন্যান্য দেশের কোটি কোটি মানুষের ভাগ্য নির্ভর করছে এই শান্তি ফর্মুলা কত দ্রুত বাস্তবায়ন হচ্ছে তার ওপর।’

আরও পড়ুন : রাশিয়াকে ছাড়াই শান্তি সম্মেলনের আয়োজন করছে সৌদি

এক প্রতিবেদনে রয়টার্স বলছে, এ সম্মেলনের সবচেয়ে বড় সাফল্য রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র চীনের যোগদান। যদিও গত জুনে ডেনমার্কের কোপেনহেগেন সম্মেলনে দেশটি যোগদানে বিরত ছিল।

ইউক্রেন ও পশ্চিমা কর্মকর্তারা প্রত্যাশা করছেন, রাশিয়া না থাকায় শান্তি প্রক্রিয়ায় ইউক্রেনের অনুকূলে আন্তর্জাতিক সমর্থন মিলবে।

গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, তিনি আশা করছেন সৌদির এই উদ্যোগ একটি শীর্ষ শান্তি সম্মেলনে পরিণত হবে। বিশ্ব নেতারা ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য নীতিমালা গ্রহণ করবে। আর এটা হবে তারই দেওয়া ১০ দফার ওপর ভিত্তি করে।

গত বছর যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের মোট ভূখণ্ডের ছয় ভাগের এক ভাগ দখল করে নিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, নতুন বাস্তবতা কিয়েভ মেনে নিলেই শান্তি আলোচনা সম্ভব। তবে কিয়েভ বলছে, ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার করার পরই তারা আলোচনার টেবিলে বসবে।

সৌদির শান্তি সম্মেলন নিয়ে চলতি সপ্তাহের শুরুতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, এই সম্মেলনে কী লক্ষ্য নির্ধারণ করা হয় এবং কোন কোন বিষয়ে আলোচনা হবে, তা আগে রাশিয়াকে বুঝতে হবে। শান্তিপূর্ণ সমাধানের জন্য ইতিবাচক মূল্যায়ন প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X