কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ
ইউক্রেন যুদ্ধ

রাশিয়াকে ছাড়াই শান্তি সম্মেলনের আয়োজন করছে সৌদি

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ নিয়ে আগামী আগস্ট মাসে একটি শান্তি সম্মেলনের আয়োজন করছে সৌদি আরব। এতে ইউক্রেন, দেশটির পশ্চিমা মিত্র, ভারত ও ব্রাজিলসহ আরও বেশ কয়েকটি উন্নয়নশীল দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এ শান্তি সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি।

আজ রোববার (৩০ জুলাই) ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

আগামী ৫ ও ৬ আগস্ট জেদ্দায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ইন্দোনেশিয়া, মিসর, মেক্সিকো, চিলি, জাম্বিয়াসহ ৩০টি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করতে পারেন।

ইউক্রেন ও পশ্চিমা কর্মকর্তারা প্রত্যাশা করছেন, রাশিয়া না থাকায় শান্তি প্রক্রিয়ায় ইউক্রেনের অনুকূলে আন্তর্জাতিক সমর্থন মিলবে।

আরও পড়ুন : ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে, বললেন পুতিন

গত বছর যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের মোট ভূখণ্ডের ছয় ভাগের এক ভাগ দখল করে নিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, নতুন বাস্তবতা কিয়েভ মেনে নিলেই শান্তি আলোচনা সম্ভব। তবে কিয়েভ বলছে, ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার করার পরই তারা আলোচনার টেবিলে বসবে।

আমন্ত্রিত দেশের মধ্যে ঠিক কতটি দেশ এ সম্মেলনে অংশগ্রহণ করবে তা এখনও স্পষ্ট নয়। তবে গত জুনে ডেনমার্কের কোপেনহেগেন সম্মেলনে যেসব দেশ অংশ নিয়েছিল তারা এবারও অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে।

এরই মধ্যে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, পোল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান থাকতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১০

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১১

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১২

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৪

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৫

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৬

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৭

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৮

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৯

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

২০
X