কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ১২:০৭ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১২:১১ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমান্ডারসহ নিহত ৩

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর আবরোধ। ছবি : এএফপি
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর আবরোধ। ছবি : এএফপি

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক কমান্ডারসহ তিনজন নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী বলছে, ইসরায়েলি বাহিনী তাদের পথরোধ করে গুলি করে হত্যা করেছে। খবর আলজাজিরার।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, রোববার (৬ আগস্ট) সকালে একটি গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে ইসরায়েলি বাহিনী। এতে এক কামন্ডারসহ তিন ফিলিস্তিনি নিহত হন।

সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে জেনিনের শরণার্থী শিবির থেকে হামলাকারীদের একটি গাড়ি চিহ্নিত করা হয়েছে। এ গাড়ি থেকে করা হামলায় তিনি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরও পড়ুন : ফিলিস্তিনে অবৈধ বসতি স্থাপন বন্ধের আহ্বান গুতেরেসের

কুদুস নেটওয়ার্কের তথ্যমতে, গাড়িটি থেকে অন্তত ১০০ বুলেট নিক্ষেপ করা হয়েছে।

নিহতের মধ্যে নাইফ আবু তুসিক নামের সামরিক বাহিনীর এক শীর্ষ ব্যক্তি (কমান্ডার) রয়েছেন। তিনি জেনিন শরণার্থী শিবিরের সামরিক অপারেটিভ বাহিনীর শীর্ষ ব্যক্তি ছিলেন।

সেনাবাহিনী বলছে, নাইফ ইসরায়েলি সিকিউরিটি ফোর্সের বিরুদ্বে সামরিক অভিযান ও গাজা উপত্যাকায় সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে অভিযানে প্রত্যক্ষভাবে কাজ করেছিলেন। এ উপত্যাকাটি হামাস দ্বারা নিয়ন্ত্রিত।

এদিকে ইসরায়েলের প্রধামন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিকিউরিটি ফোর্সের এ হামলার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, যারা আমাদের বিরুদ্ধে রুখে দাড়াবে তাদের বিরুদ্ধে যেকোনো সময় যেকোনো জায়গায় অভিযান পরিচালনা করা হবে।

গাজাঁ উপত্যাকায় হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, তার এ মৃত্যুর জন্য দায়ীরা শাস্তি থেকে রেহাই পাবে না। যে অপরাধীরা আমাদের তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা পালাতে পারবে না। যেখানেই থাকুক তাদের খুজে বের করে এগুলোর প্রতিশোধ নেওয়া হবে।

ইসরায়েলি বাহিনীর গুলিতে তিনজন নিহতের খরব নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা জানিয়েছে, জেনিনের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি এম-১৬ রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১০

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১১

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১২

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১৩

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১৪

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৫

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৭

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১৮

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১৯

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

২০
X