কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে অবৈধ বসতি স্থাপন বন্ধের আহ্বান গুতেরেসের

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে সব ধরনের অবৈধ বসতি স্থাপন কার্যক্রম বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একই সঙ্গে নতুন করে ইসরায়েলের বসতি নির্মাণের পরিকল্পনাকে এ অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তির পথে প্রধান বাধা হিসেবে উল্লেখ করেছেন তিনি।

গতকাল সোমবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী অভিযান চালালে পাঁচ ফিলিস্তিনি নিহত এবং ৯১ জন আহত হন। এ ঘটনার পরই ইসরায়েলের প্রতি এ আহ্বান জানালেন জাতিসংঘ প্রধান।

সোমবার এক বিবৃতিতে মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, ‘কোনো এলাকায় বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের যে স্পষ্ট লঙ্ঘন তা পুনর্ব্যক্ত করেছেন গুতেরেস। এ ধরনের অবৈধ বসতি সম্প্রসারণ উত্তেজনা ও সহিংসতার বাড়াচ্ছে। এ ছাড়া তা মানবিক সংকটকে আরও গভীর করছে।’ নতুন করে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বসতি স্থাপন পরিকল্পনা প্রক্রিয়া সংশোধনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মহাসচিব।

ইসরায়েলের বর্তমান পরিকল্পনা সংশোধিত হলে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন আরও দ্রুত হবে। একই সঙ্গে পরিকল্পনা কর্তৃপক্ষের নেওয়া চার হাজারের বেশি ঘরবাড়ি নির্মাণকাজেরও অগ্রগতি হবে। এর আগে রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অধিকৃত পশ্চিম তীরে হাজারও নতুন বসতি নির্মাণের পরিকল্পনা অনুমোদন দেন। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী, এ ধরনের বসতি নির্মাণ অবৈধ। ইসরায়েল শিগগিরই পুরো পশ্চিম তীরের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ফিলিস্তিনভিত্তিক বিভিন্ন সংগঠন। সূত্র : আলজাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১০

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১১

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১২

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৩

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৪

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৫

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৬

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৭

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৮

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৯

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

২০
X