কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে ধ্বংস্তূপে চাপা মরদেহ উদ্ধার করতে দিচ্ছে না ইসরায়েল

লেবাননের বৈরুতের উত্তরে মায়েসরা শহরে ইসরায়েলি বিমান হামলার হতাহতদের স্বজনদের আহাজারি। ছবি : এপি
লেবাননের বৈরুতের উত্তরে মায়েসরা শহরে ইসরায়েলি বিমান হামলার হতাহতদের স্বজনদের আহাজারি। ছবি : এপি

লেবাননের দক্ষিণ ও পূর্বের বিভিন্ন স্থানে আরও বিমান হামলা করেছে ইসরায়েল। সর্বশেষ তথ্য অনুযায়ী, সিডন শহরের উপকণ্ঠে হারেত সাইদা নামক এলাকায় একটি আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে তারা। সেই হামলায় অন্তত তিনজন নিহত এবং ৯ জন আহত হওয়ার খবর জানা গেছে। আহতদের কয়েকজনকে হাসপাতালে আনা সম্ভব হলেও মরদেহ উদ্ধার করা যায়নি। শুধু তাই নয় ওই সব এলাকায় গত এক সপ্তাহ আগে নিহতদের মরদেহও উদ্ধার করতে দিচ্ছে না ইসরায়েল।

রোববার (৩ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সিডনে একাধিকবার বোমা হামলা হয়েছে। গত কয়েক দিনে অন্তত দুবার বড় ধরনের বিমান হামলা হয়। এসব লেবাননের আরও দক্ষিণে অভিযানের চেয়ে উত্তরে হামলা বৃদ্ধির ইঙ্গিত দেয়।

সংবাদমাধ্যমটির সংবাদদাতারা বলেন, দক্ষিণ লেবাননের খিয়াম শহরে প্রায় এক সপ্তাহ আগে ইসরায়েলি বিমান হামলার পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে দুটি পরিবার। তাদের বিষয়ে আমরা কিছু তথ্য পেয়েছি। তাদের উদ্ধারের অনুমতি বা সুযোগ দেয়নি ইসরায়েলি বাহিনী।

সংবাদদাতারা আরও বলেন, ওই ঘটনায় ২১ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। আমরা এখন শুনছি, ৫টি লাশ (গোপনে) উদ্ধার করা হয়েছে। অন্তত আরও ১৬ জন এখনো নিখোঁজ রয়েছে। সেই হামলার পরও কেউ বেঁচে থাকবে বলে কেউ আশা করছে না। বেসামরিক প্রতিরক্ষা এবং রেড ক্রস বলছে, লাশ উদ্ধারে ওই এলাকায় তাদের প্রবেশাধিকারের সুযোগ দিচ্ছে না ইসরায়েল। এতে উদ্ধারকারীরা দীর্ঘ সময় ধরে এই হামলারস্থলে যাওয়ার জন্য অপেক্ষা করছে। কিন্তু এত দিনেও ইসরায়েলি বাহিনীর সবুজ সংকেত মিলছে না।

এদিকে পাল্টা আক্রমণে ইসরায়েলকে ঘায়েলের চেষ্টা অব্যাহত রেখেছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। এবার প্রায় একই সময় ১৪০টি রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। তিন দেশে থেকে এ হামলা চালানো হয়। শনিবার (২ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার লেবানন থেকে উত্তর ইসরায়েলে ১৩০ টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। এর ফলে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আশ্রয়কেন্দ্রে মানুষের ভিড়ের তৈরি হয়েছে।

অন্যদিকে একই সময়ে দেশটিতে অন্তত ১০টি ড্রোন হামলা চালানো হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী ৭টি ড্রোন ভূপাতিত করেছে। দেশটিতে ছোড়া এ ড্রোনের ছয়টি লেবানন থেকে, তিনটি ইরাক ও অপর একটির ঠিকানা স্পষ্ট জানা যায়নি। মধ্য ইসরায়েলের তিরাত এলাকায় একটি বাড়িতে রকেট হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

১০

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

১১

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

১২

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

১৩

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

১৪

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১৫

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১৬

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১৭

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১৮

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৯

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

২০
X