কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৮:১৩ এএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনে সেনাবাহিনীর গুলিতে দুই সৌদি সেনা কর্মকর্তা নিহত

সামরিক যানে সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত
সামরিক যানে সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত

ইয়েমেনে সেনাবাহিনীর গুলিতে সৌদি আরবের দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

রোববার (১০ নভেম্বর) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (০৯ নভেম্বর) কর্মকর্তারা জানান, পূর্ব ইয়েমেনে অনুশীলন চলাকালে এক সেনা সৌদি কর্মকর্তাদের ওপর আকস্মিক গুলি চালান। এ সময় দুজন নিহত এবং একজন আহত হন। আহত সেনার অবস্থাও গুরুতর।

লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা হামলা চালিয়ে আসছে। তবে সৌদি আরবের সঙ্গে তাদের বছরব্যাপী যুদ্ধবিরতি চলছে। এমন পরিস্থিতিতে পূর্ব হাজরামাউত প্রদেশে এ হামলা হয়েছে। হুতিদের এক কর্মকর্তা এ হামলার প্রশংসা করে বলেন, হানাদারদের জন্য একটি কঠোর ভবিষ্যতের সূচনা হয়েছে। এটি তারই ইঙ্গিত দিচ্ছে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, রোববার ভোর পর্যন্ত মার্কিন যুদ্ধবিমান হুতিদের অবস্থান লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে। গোষ্ঠীটি মার্কিনিদের আরও একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করার পর এই হামলা হয়।

সৌদি প্রেস এজেন্সি একটি সামরিক বিবৃতির বরাতে জানিয়েছে, সৌদি সেনাদের ওপর শুক্রবার রাতে সানা থেকে প্রায় ৫০০ কিলোমিটার পূর্বে সিয়ুনে এ হামলা হয়েছে। সৌদি নেতৃত্বাধীন একটি ঘাঁটিতে সৈন্যরা কাজ করার সময় এ হামলা চালানো হয়। এ একজন কর্মকর্তা এবং একজন ননকমিশনড অফিসার নিহত হন।

বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের কাপুরুষোচিত আক্রমণ ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সদস্যদের প্রতিনিধিত্ব করে না। এ ছাড়া নিহত ও অন্যান্য আহত সৌদি সেনা সদস্যদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ইয়েমেনের উত্তরাধিকারী দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের নেতা আইদারুস আল-জুবাইদি আক্রমণকারী সেনাকে সেয়ুনের বাইরে অবস্থিত প্রথম সামরিক অঞ্চলের অন্তর্গত বলে চিহ্নিত করেছেন। পুলিশ ওই সৈনিকের ছবি প্রককাশ করে তার গ্রেপ্তারের ২০ মিলিয়ন ইয়েমেনি রিয়াল পুরস্কার ঘোষণা করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X