কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরান সফরে যাচ্ছেন সৌদি সশস্ত্র বাহিনীর প্রধান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শীতল সম্পর্কের বরফ গলছে মধ্যপ্রাচ্যের প্রধান দুই শক্তি সৌদি আরব ও ইরানের মধ্যে। বৈরিতার অবসান ঘটিয়ে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে দেশদুটি। তারই অংশ হিসেবে এবার তেহরান সফরে যাচ্ছেন সৌদি সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ফায়াজ বিন হামেদ আল রাভিলি।

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের জনসংযোগ বিভাগ ঘোষণা করেছে, সৌদি সশস্ত্র বাহিনীর প্রধান তেহরান সফরে আসেবন। তার সঙ্গে থাকবে সৌদি আরবের একটি উচ্চপর্যায়ের সামরিক প্রতিনিধি দল।

সৌদি সেনাবাহিনীর জেনারেল ফায়াজ বিন হামেদ আল রাভিলি ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের বৈঠকে যোগ দিতে তেহরানে পৌঁছাবেন এবং সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরির সাথে সাক্ষাৎ করবেন।

সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ রাভিলি এবং মেজর জেনারেল বাকেরির মধ্যে বৈঠকে দ্বিপক্ষীয় এবং প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে আলোচনা হবে।

ইরান ও সৌদি আরব ২০২৩ সালের মার্চ মাসে চীনের মধ্যস্থতায় সাত বছরের বৈরিতার অবসান ঘটিয়ে তাদের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করে। দেশ দুটির মধ্যে ধীরে ধীরে সম্পর্কের উন্নতি হচ্ছে।

সূত্র : পার্সটুডে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১০

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১১

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১২

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৩

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৪

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৫

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৬

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৭

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৮

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৯

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

২০
X