কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলা, নিহত ১৫

লেবাননে ইসরায়েলের হামলা। ছবি : সংগৃহীত
লেবাননে ইসরায়েলের হামলা। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যজুড়ে বাজছে যুদ্ধের দামামা। গাজা থেকে শুরু করে লেবানন, ইরান এমনকি সিরিয়ায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সিরিয়ায় ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাজধানী দামেস্কের আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, তারা সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের সদরদপ্তর ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

সিরিয়ার একটি সামরিক সূত্রের বরাতে সানা নিউজ এজেন্সি জানিয়েছে, মাজেহ ও কুদসা এলাকায় আবাসিক ভবনে এ হামলা হয়েছে। এলাকাটি রাজধানী থেকে পশ্চিমাঞ্চলে অবস্থিত।

ইসরায়েল বছরের পর বছর ধরে সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট নিশানায় হামলা চালিয়ে আসছে। তবে গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধের পর এ হামলা আরও বহুগুণ বেড়েছে। সিরিয়ার মাজেহ এলাকার সুউচ্চ ভবনগুলোকে অতীতে কর্তৃপক্ষ ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও ইসলামিক জিহাদের নেতাদের আবাসন হিসেবে ব্যবহার করে আসছে।

এলাকাটিতে থেকে সাম্প্রতিক হামলায় পালিয়ে যাওয়া বাসিন্দারা জানান, সিরিয়ার মাজেহ এলাকাটিকে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ও ইরানের বিল্পবী গার্ড বাহিনীর ঘাঁটি হিসেবে ধরা হয়। এলাকাটিতে ইসরায়েলি হামলায় এসব গোষ্ঠীর কয়েকজন কর্তাব্যক্তি নিহত হয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দামেস্কের গ্রামাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংবাদমাধ্যমটি।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে, উত্তর লেবাননের সীমান্তের কাছাকাছি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সিরিয়ার হোমসের দক্ষিণ-পশ্চিমে কুসায়ের এলাকায় একটি সেতু সম্পূর্ণরূপে ধসে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১০

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১১

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১২

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৩

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১৪

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৫

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৬

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৭

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৮

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৯

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

২০
X