মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১১:৫৫ এএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

নববর্ষের বার্তায় যা বললেন এরদোয়ান

নববর্ষের বার্তায় যা বললেন এরদোয়ান
রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নববর্ষের বার্তায় সিরিয়া ও ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়া ও ফিলিস্তিনে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির নতুন যুগ সৃষ্টিতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে তুর্কি।

২০২৪ সালের শেষ দিন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নববর্ষ উপলক্ষে দেওয়া এক বার্তায় এরদোয়ান এসব কথা বলেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি প্রেসিডেন্সির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে বার্তাটি প্রচার করা হয়। এতে আগামী বছরের জন্য তুর্কি প্রশাসনের অগ্রাধিকার বিষয়ের রূপরেখা দেওয়া হয়েছে।

এরদোয়ান বলেন, নতুন যুগ সিরিয়ায় স্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধির দ্বার উন্মুক্ত যেন করে তা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেব।

এ সময় তিনি গাজা ও ফিলিস্তিনের দীর্ঘস্থায়ী সংকটের সমাধান, সহিংসতা বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।

তিনি বলেন, গাজাসহ অন্যান্য ফিলিস্তিনি ভূখণ্ডে ১৫ মাস ধরে যে গণহত্যা চলছে তা বন্ধ করতে এবং সেখানেও শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা নিবিড় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ ছাড়া প্রেসিডেন্ট আঞ্চলিক পুনর্গঠন ও শান্তি বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তুর্কির অভিপ্রায় পুনর্ব্যক্ত করেছেন। প্রথমে অভ্যন্তরীণ ও আঞ্চলিক নিরাপত্তার কথা তুলে ধরে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অটল থাকার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আসন্ন সময়ে আমরা সন্ত্রাসমুক্ত তুর্কি এবং সন্ত্রাসমুক্ত এতদ অঞ্চল চাই। আমাদের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য দৃঢ়সংকল্পবদ্ধ। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

এরদোয়ান বলেন, তুরস্ক আশা করে- তার দেশের উত্তরাঞ্চলেও ২০২৫ সালে একটি নতুন যুগ শুরু হবে। আমাদের প্রতিবেশী রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধটি একটি ন্যায্য শান্তি স্থাপনের মাধ্যমে শেষ হবে। নতুন বছর এটিও আমাদের অগ্রাধিকারে রয়েছে।

এদিকে নববর্ষের বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ২০২৫ সালের নববর্ষের বার্তায় বলেছেন, কেউ তাইওয়ানের সাথে চীনের পুনর্মিলন ঠেকাতে পারবে না। তাইওয়ান প্রণালির দুই পাশের আমরা চীনারা এক এবং একই পরিবারের। আমাদের মধ্যে আত্মীয়তার বন্ধন কেউ কখনো ছিন্ন করতে পারবে না।

তিনি আরও বলেন, মাতৃভূমির পুনর্মিলনের ঐতিহাসিক গতিকে কেউ আটকাতে পারবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X