কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে নিয়ে ভয়াবহ পরিণতির বিষয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

ইসরায়েল ও তুরস্কের পতাকা। ছবি : সংগৃহীত
ইসরায়েল ও তুরস্কের পতাকা। ছবি : সংগৃহীত

ইসরায়েলকে নিয়ে ভয়াবহ সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসন ও সম্প্রসারণবাদ থামানো না গেলে এর ভয়াবহ পরিণতি পুরো বিশ্বকে ভোগ করতে হবে।

রোববার (০৬ জুলাই) রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ১৭তম ব্রিকস সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রেসটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিদান বলেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ অঞ্চলের কয়েক দশকের উন্নয়নকে উল্টে দিয়েছে। এছাড়া এটি বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে।

তিনি বলেন, “ফিলিস্তিনিদের ট্র্যাজেডি এখন আমাদের বহুপাক্ষিকতা বিষয়ক আলোচনার কেন্দ্রে রয়েছে। এ অবস্থা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর বৈধতার জন্যও এক গুরুতর চ্যালেঞ্জ।

তিনি আরও জানান, তুরস্ক এই সংকটের শান্তিপূর্ণ সমাধান ও উত্তেজনা নিরসনের জন্য প্রচেষ্টা জোরদার করছে এবং একটি স্থায়ী শান্তির জন্য সব ধরনের সমর্থন দিতে প্রস্তুত।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলায় যেখানে এখন পর্যন্ত ৫৭,৪১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সমর্থনে ইসরায়েল লেবানন, সিরিয়া ও ইয়েমেনেও হামলা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা করেছে এবং বেসামরিক অবকাঠামো ধ্বংস করেছে।

এছাড়া চলতি বছরের ১৩ জুন ইসরায়েল ইরানেও হামলা চালিয়েছে। দেশটির এ হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানীসহ বহু সাধারণ মানুষ নিহত হন। এর জবাবে ইরান ট্রু প্রমিস-৩ নামে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

অপহরণের পর নির্যাতন করে হত্যা

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

১০

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১১

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১২

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৩

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৪

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

১৫

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

১৬

সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ২

১৭

ফাইনালের বিরতিতে সতীর্থদের কী বলেছিলেন মেসি ও মার্তিনেজ?

১৮

ড্যাফোডিলে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লেকচারের ১৭তম সেশন অনুষ্ঠিত

১৯

নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও প্রসঙ্গে জামায়াতের বিবৃতি

২০
X