কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির মাধ্যমে ফিলিস্তিনি যোদ্ধাদের বিজয় হয়েছে : ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় সম্প্রতি এক যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে, যেখানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বিজয়ী হয়েছে বলে দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ইরান এই মন্তব্য করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে কিছু সম্ভাব্য লঙ্ঘনের বিষয়ে সতর্ক করেছে। খবর রয়টার্স।

মধ্যস্থকারীরা জানিয়েছেন, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে। এ বিষয়ে ঘোষণা আসে বুধবার (১৫ জানুয়ারি) যা আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাসের কাছে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানের রেভল্যুশনারি গার্ড এক বিবৃতিতে বলেছে, জায়োনিস্ট শাসক ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ফিলিস্তিনের জন্য একটি বড় বিজয় এবং তেল আবিবের জন্য একটি বড় পরাজয়।

তারা উল্লেখ করেছে, গাজা যুদ্ধে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে আসছে ইরান এবং তার মিত্র বাহিনী, যেমন ইয়েমেনের হুতি বিদ্রোহী ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এক পোস্টে হামাসের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ইরান সমর্থিত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলকে পিছু হটাতে সক্ষম হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১০

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

১১

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১২

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

১৩

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

১৪

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

১৫

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

১৬

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১৭

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১৮

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১৯

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

২০
X