কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাদের এ বৈঠকে গাজা ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। তবে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্য নিয়ে ইসরায়েল এবং অন্যান্য দেশের সঙ্গে আলোচনার অগ্রগতি হয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য জানাননি।

ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি বিষয়টি অনিশ্চিত। শান্তি বজায় থাকবে এমন কোনো নিশ্চয়তা আমার নেই।

এর আগে গতকাল সোমবার ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বলেন, আমরা যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী।

গত রোববার (০২ ফেব্রুয়ারি) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিবর্তন ও আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন। বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা—যেখানে নতুন মার্কিন-ইসরায়েলি পরিকল্পনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

নেতানিয়াহু ওয়াশিংটনের উদ্দেশে রওনা হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হতে পারে তার ধারণা দেন।

তিনি বলেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের শাসনের অবসান এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা এখন প্রধান লক্ষ্য। শক্তি প্রয়োগের মাধ্যমে আমরা মধ্যপ্রাচ্যে শান্তির বলয় সম্প্রসারিত করব এবং গাজার সংকট সমাধানের একটি কার্যকর পথ বের করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

১০

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১১

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১২

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১৩

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১৪

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১৫

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৬

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৭

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৮

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৯

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

২০
X