কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৫ এএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

চাপের মুখে গাজা দখল থেকে পিছু হটছে ট্রাম্প প্রশাসন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা নিয়ে সমালোচনা তীব্র হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে হোয়াইট হাউস একদিনের মধ্যেই এ পরিকল্পনা থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে।

জাতিসংঘ, আরব বিশ্ব ও বিশ্ব নেতারা এ পরিকল্পনাকে 'জাতিগত নিধন' হিসেবে সতর্ক করেন। এর ফলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ট্রাম্প শুধু গাজার অধিবাসীদের ‘অস্থায়ীভাবে’ সরানোর কথা বলেছিলেন। এটি জোরপূর্বক স্থানান্তর নয়। বরং পুনর্গঠনের জন্য প্রস্তাব ছিল।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, গাজার পুনর্গঠনে কোনো অর্থায়ন করবে না ওয়াশিংটন। সেনা মোতায়েনের পরিকল্পনাও নেই। ফ্রান্স ও মিশরের প্রেসিডেন্টরা এই পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছেন। একইসঙ্গে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি বড় বাধা হিসেবে অভিহিত করেছেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ইসরায়েল-ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রীয় সমাধান নিশ্চিত করতে হবে। এটি ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রকে শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করার সুযোগ দেবে। তিনি আরও বলেন, গাজার পুনঃনির্মাণে বিশ্বের সব দেশের সাহায্য প্রয়োজন।

জাতিসংঘের ফিলিস্তিনি কর্তৃপক্ষের দূত রিয়াদ মনসুর গাজার গুরুত্ব উল্লেখ করে বলেন, গাজা আমাদের ভূমি এবং আমরা এটি ছেড়ে যাচ্ছি না। আমরা গাজাকে পুনঃনির্মাণ করতে চাই।

জাতিসংঘ দীর্ঘদিন ধরে ইসরায়েল ও ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করে আসছে।

এদিকে হামাস ট্রাম্পের এ পরিকল্পনাকে 'বর্ণবাদী' ও 'আগ্রাসী' বলে সমালোচনা করেছে। তথ্য: এএফপি, রয়টার্স ও সিএনএন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X