কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আলোচনা স্থগিত, পশ্চিম তীরে ট্যাংক পাঠাল ইসরায়েল

ছবি: আল জাজিরা
ছবি: আল জাজিরা

দুই দশকের বেশি সময় পর প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে ট্যাংক পাঠিয়েছে ইসরায়েল। এ কারণে ৪০ হাজার ফিলিস্তিনি উত্তরাঞ্চলের শরণার্থী শিবিরগুলো থেকে পালিয়ে যাচ্ছেন।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামাস গাজা নিয়ে আলোচনা স্থগিত করেছে। এ কারণে ইসরায়েলি ট্যাংক পশ্চিম তীরে পাঠানো হয়েছে।

এদিকে হামাস জানিয়েছে, ৬২০ ফিলিস্তিনি কারাবন্দির মুক্তি ছাড়া কোনো আলাপ হবে না।

হামাসের নেতা বাসেম নাঈম জানিয়েছেন, হামাসের কাছে থেকে ছয়জন ইসরায়েলি জিম্মি ফিরে পেলেও, ফিলিস্তিনি বন্দিদের মুক্তি স্থগিত রেখেছেন। সম্প্রতি হামাস ছয়জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। বিনিময়ে ইসরায়েলকে ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দি মুক্তি দেওয়ার কথা ছিল। তবে ইসরায়েল ফিলিস্তিনি বন্দিদের মুক্তি পিছিয়ে দিয়েছে।

হামাসের দাবি, ইসরায়েলি জিম্মিদের মুক্তির সময় হামাসের সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ উঠেছে। এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থি। এর পরিপ্রেক্ষিতে, হোয়াইট হাউস ইসরায়েলের সিদ্ধান্তের সমর্থন জানিয়ে বলেছে, হামাসের বিরুদ্ধে যে পদক্ষেপ নেবে ইসরায়েল, তাতে প্রেসিডেন্ট ট্রাম্প পূর্ণ সমর্থন জানাবেন।

এদিকে ফিলিস্তিনি বন্দিদের পরিবারের মধ্যে হতাশা তৈরি হয়েছে। কারণ মুক্তির অপেক্ষায় থাকা বন্দিদের নামের তালিকা প্রকাশিত হলেও তাদের মুক্তি স্থগিত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

১০

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১১

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১২

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১৩

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৪

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৫

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৬

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৭

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৮

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৯

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

২০
X