কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে গাজায় মানবিক সহায়তা বন্ধ, যা বলল ফিলিস্তিনি যোদ্ধারা

গাজা উপত্যকায় এর আগেও ইসরায়েলের নাগরিকরা বিভিন্ন সময় ত্রাণ প্রবেশে বাধা প্রধান করেছে এবার সরাসরি রাষ্ট্রটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। পুরোনো ছবি
গাজা উপত্যকায় এর আগেও ইসরায়েলের নাগরিকরা বিভিন্ন সময় ত্রাণ প্রবেশে বাধা প্রধান করেছে এবার সরাসরি রাষ্ট্রটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। পুরোনো ছবি

ইসরায়েল পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সব ধরনের ত্রাণ ও পণ্য সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সিদ্ধান্তকে ‘সস্তা ব্ল্যাকমেইল’ এবং যুদ্ধবিরতি চুক্তির বিরুদ্ধে ‘অভ্যুত্থান’ বলে অভিহিত করেছে।

রোববার (২ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে হামাস সংগঠনটি এক বিবৃতিতে ইসরায়েলি পদক্ষেপকে ‘যুদ্ধাপরাধ’ এবং ‘চুক্তির ওপর নির্লজ্জ আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছে। হামাস আরও জানিয়েছে, গাজার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বন্ধ করতে এবং এ বিষয়ে ইসরায়েলকে বাধ্য করতে তারা মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে।

অপরদিকে, ইসরায়েল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামাস যদি যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির জন্য মার্কিন প্রস্তাব গ্রহণ না করে, তবে ‘অতিরিক্ত পরিণতি’ ভোগ করতে হবে। এতে স্পষ্টভাবে ইসরায়েল হামাসকে কঠোর সতর্কতা জারি করেছে, বিশেষ করে পবিত্র রমজান মাসে যখন গাজায় খাবার এবং অন্যান্য জরুরি পণ্যের চাহিদা থাকে।

এদিকে রোববার (২ মার্চ) থেকে গাজার দিকে কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করেনি, যার ফলে মানবিক সহায়তার প্রবাহ বন্ধ হয়ে গেছে, যা গাজার জনগণের জন্য একটি বড় সংকট তৈরি করেছে। হামাস এই পদক্ষেপকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে সমালোচনা করেছে এবং দাবি করেছে, এটি ফিলিস্তিনিদের ওপর আরো চাপ সৃষ্টি করার একটি অমানবিক প্রচেষ্টা।

হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা সামি আবু জুহরি এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ইসরায়েলের এই পদক্ষেপ আলোচনা প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে এবং ফিলিস্তিনি গোষ্ঠী কোনো ধরনের চাপের সামনে মাথা নত করবে না।

ফিলিস্তিনের জনগণের জন্য এই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে, বিশেষত রমজান মাসে যখন মানবিক সহায়তার প্রয়োজনীয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকট সমাধানের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছে হামাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X