কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে রোজা রাখছেন অমুসলিমরাও

ইফতারের জন্য সাজানো খাবারের পসরা। ছবি : সংগৃহীত
ইফতারের জন্য সাজানো খাবারের পসরা। ছবি : সংগৃহীত

রমজান মাস মুসলিমদের কাছে একটি পবিত্র মাস। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে তারা এই মাস অতিবাহিত করে। রোজা শুধু মুসলিমদের জন্য ফরজ হলেও অনেক অমুসলিমও পবিত্র এই মাসে সিয়াম সাধনা করছেন।

সোমবার (১৭ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত একাধিক অমুসলিম প্রবাসী রমজানের পবিত্রতা অনুভব করতে নানা উপায়ে অংশ নিচ্ছেন। মুসলিম বন্ধুদের সঙ্গে রোজা রাখা, ইফতারে যোগ দেওয়া এবং প্রকাশ্যে খাবার না খাওয়ার মাধ্যমে তারা সংহতি ও বোঝাপড়ার এক সুন্দর উদাহরণ সৃষ্টি করছেন।

শিক্ষার্থীদের সঙ্গে সংযোগের উপায় হিসেবে রোজা রাখছেন সোফি মিড। শুধু তাই নয় রমজান মাসে আবায়ার মতো পোশাকও পরছেন তিনি। রমজানের শিক্ষায় অনুপ্রাণিত হয়েছেন আবুধাবির মার্কেটিং নির্বাহী ডেভিড থম্পসন। তিনি বলেন, এই রমজান আমার জন্য বিশেষ এক অভিজ্ঞতা। আমি মুসলিম বন্ধুদের সঙ্গে ইফতার করি, নামাজ আদায়ের দৃশ্য দেখি, যা আমাকে মুগ্ধ করে।

দুবাইয়ের আরেক মার্কেটিং বিশেষজ্ঞ অ্যামেলিয়া লিউ বলেন, এটি শুধু খাবার থেকে বিরত থাকা নয়, বরং আত্ম-অনুসন্ধান ও দরিদ্রদের প্রতি সহমর্মিতা অনুভব করার একটি মাধ্যম। দুবাইয়ে বসবাসরত এক ইতালিয়ান নাগরিক আদ্রিয়ানো ভি. জানান, মুসলিম বন্ধুদের প্রতি সংহতি জানাতে এই প্রথমবারের মতো রোজা রাখছেন। তিনি জানান, এটি তাকে অন্যান্য ধর্ম সম্পর্কেও জানতে আগ্রহী করেছে। রমজানের শিক্ষা তার চিন্তাধারাকে আরও বিস্তৃত করেছে।

বিভিন্ন দেশের অমুসলিমদের ধর্ম-বর্ণ নির্বিশেষে রমজানের চেতনাকে সম্মান ও গ্রহণ করার এই প্রবণতা সামাজিক ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছে। এতে যেমন ভিন্ন ভিন্ন ধর্মের মানুষের মাঝে বোঝাপড়া বাড়ছে, তেমনি ধর্মীয় সম্প্রীতিও গড়ে উঠছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১০

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১১

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১২

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১৩

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৪

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৫

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৬

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৭

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৮

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৯

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

২০
X