কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

গাজায় মৃত্যুর মিছিল থামছে না, আরও ৩৪ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় চালানো হামলায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় চালানো হামলায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ফলে প্রতিদিনই লাশের সারি দীর্ঘ হচ্ছে। শনিবার (২২ মার্চ) ভোর থেকে নতুন করে চালানো হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে, যার মধ্যে ৫ জন শিশু রয়েছে। খবর আলজাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধের ফলে এখন পর্যন্ত ৪৯ হাজার ৭৪৭ জন ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১৩ হাজার ২১৩ জন আহত হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে না, ফলে মোট মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে যেতে পারে।

গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হামলা সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। সেখানে একের পর এক ভবন গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, যার ফলে বাসিন্দারা আর নিরাপদ আশ্রয় খুঁজে পাচ্ছে না। হাসপাতালগুলোতে চাপ তীব্র আকার ধারণ করেছে, চিকিৎসা সরঞ্জামের সংকট তীব্র হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে।

গাজার বিভিন্ন এলাকায় পানীয় জল ও খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা বারবার মানবিক সহায়তার প্রয়োজনীয়তার কথা বললেও ইসরায়েলি অবরোধ ও হামলার কারণে ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলো গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানালেও এখনো যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা থমকে গেছে, আর ইসরায়েল হামলা চালিয়ে যাওয়ার নীতি বজায় রেখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১০

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১১

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১২

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৩

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৪

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৫

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৬

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৮

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৯

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

২০
X