কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ড্রোন নিয়ে দেশজুড়ে নতুন পরিকল্পনা ইরানের

ইরানের পতাকা ও ড্রোন। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা ও ড্রোন। ছবি : সংগৃহীত

ইরানজুড়ে আরও ড্রোনঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে ইরান। দেশটির সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হেইদারি এ পরিকল্পনার কথা জানিয়েছেন।

বুধবার (০৯ এপ্রিল) বার্তাসংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হেইদারি জানান, দেশজুড়ে আরও ড্রোন ঘাঁটি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সেনাবাহিনী। বুধবার তেহরানে এক উচ্চপর্যায়ের সেনা বৈঠকে এই ঘোষণা দেন তিনি।

জেনারেল হেইদারি জানান, ইতোমধ্যেই ইরানের বিভিন্ন অংশে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় একাধিক ড্রোন ঘাঁটি প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি ড্রোন ও মাইক্রো এয়ার ভেহিকলকে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের জন্য অতুলনীয় এবং প্রভাবশালী অস্ত্র হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, ইরানি সেনাবাহিনী নিজেদের তৈরি বিভিন্ন ধরণের উন্নত ড্রোন সফলভাবে তৈরি করেছে এবং বর্তমানে এমন কিছু ড্রোন নির্মাণে ব্যস্ত, যা সেনাবাহিনীর বিভিন্ন অপারেশনাল চাহিদা পূরণে সক্ষম হবে।

এর আগে ২০২২ সালের জুলাই মাসে জেনারেল হেইদারি ড্রোন-চালিত নতুন সামরিক ইউনিট গঠনের পরিকল্পনা প্রকাশ করেছিলেন। তিনি জানান, সেনাবাহিনীর ‘ড্রোন বেস ৩১৩’-এ এখন ক্রুজ ড্রোন এবং হেইদার ড্রোনসহ উন্নত ইউএভি রয়েছে। ইতোমধ্যেই পাঁচটি ড্রোন ইউনিট গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১১

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৩

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৪

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৫

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৬

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৭

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৮

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৯

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

২০
X