কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশি অনুষ্ঠানে সবার নজর কাড়লেন সিরিয়ার ফার্স্ট লেডি

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা ও ফার্স্ট লেডি লতিফা আল-দ্রৌবি। ছবি : সংগৃহীত
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা ও ফার্স্ট লেডি লতিফা আল-দ্রৌবি। ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো বিদেশে সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছেন সিরিয়ার ফার্স্ট লেডি লতিফা আল-দ্রৌবি। আন্তর্জাতিক মঞ্চে হাজির হয়েই সবার নজর কেড়েছেন তিনি। লতিফা তার স্বামী সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে তুরস্কের আন্তালিয়ায় একটি কূটনৈতিক ফোরামে যোগ দেন। সেখানে তিনি নারী ও শিশুদের সুরক্ষা বিষয়ক কর্মকাণ্ডে যুক্ত হন।

আন্তর্জাতিক এই কূটনৈতিক ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে আরব মিডিয়ায় সবচেয়ে বেশি নজর কেড়েছেন লতিফা। আগে খুব একটা জনসম্মুখে আসতেন না তিনি। এছাড়া বেশিরভাগ সময় বোরকা পরে থাকতেই দেখা যেত তাকে। তবে তুরস্কের এই ফোরামে লতিফাকে তুর্কি বোরকা ও হিজাব পরতে দেখা গেছে।

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে লতিফা আল-দৌবি। ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের স্ত্রী এমিনি এরদোয়ানও এ ধরনের পোশাক পরে থাকেন। সফরে এমিনির সঙ্গে সাক্ষাৎ করেন লতিফা। তাদের সাক্ষাতের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তুরস্কের ফার্স্ট লেডি। আরব সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আহমেদ আল-শারা সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হওয়ার পর তার স্ত্রী এবারই প্রথম বিদেশি কোনো অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

তার্কিস ফার্স্ট লেডি এমিনি এরদোগানের সঙ্গে কারুশিল্প পরিদর্শন করছেন সিরিয়ার ফার্স্ট লেডি। ছবি: সংগৃহীত

লতিফা ১৯৮৪ সালে সিরিয়ার হোমস শহরে জন্মগ্রহণ করেন। আরবি ভাষা ও সাহিত্যে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন তিনি। ব্যক্তিজীবনে লতিফা তিন সন্তানের জননী।

বিদ্রোহী নেতা থেকে সিরিয়ার প্রেসিডেন্ট হওয়া আল শারা আগে রক্ষণশীল থাকলেও; এখন পূর্বের অবস্থান থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন। মূলত এখন নিজেকে উদারপন্থি হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন তিনি। এখন বিভিন্ন সরকারি অনুষ্ঠানে তার স্ত্রী লতিফাও অংশগ্রহণ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১০

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১১

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১২

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৩

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৪

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৫

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৬

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

১৭

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

১৮

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

১৯

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

২০
X