কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে নতুন বার্তা ইরানের

ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত
ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ পারমাণবিক আলোচনা নিয়ে নতুন বার্তা দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, দ্বিতীয় ধাপের আলোচনা ওমান থেকে সরিয়ে অন্যত্র অনুষ্ঠিত হবে।

সোমবার (১৪ এপ্রিল) চীনের সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পরবর্তী ধাপের ‘পরোক্ষ’ পারমাণবিক আলোচনা ওমানের বাইরে অনুষ্ঠিত হবে। তবে আলোচনার কাঠামো এবং মধ্যস্থতার ধরন অপরিবর্তিত থাকবে।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ তথ্য জানান। তিনি বলেন, আলোচনার স্থান পরিবর্তন হলেও আলোচনা যেভাবে পরিচালিত হচ্ছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। আলোচনাগুলো আগের মতোই পরোক্ষভাবে চলবে এবং ওমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে।

বাঘেই জানান, নতুন ভেন্যু নির্ধারণে ওমান সমন্বয় করবে এবং তিনি ওমানের প্রথম দফা আলোচনার আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে ইতালির একটি সূত্রের বরাতে পশ্চিমা গণমাধ্যম জানিয়েছে, আলোচনার পরবর্তী রাউন্ড রোমে অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে বাঘেই বলেন, ইরান সরাসরি সংলাপকে কার্যকর মনে করে না। তিনি উল্লেখ করেন, পরোক্ষ আলোচনা এ ধরনের কূটনৈতিক সংলাপে নতুন কিছু নয় এবং অতীতেও এ পদ্ধতি ব্যবহৃত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলীর গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১১

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১২

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৩

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৪

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৫

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৭

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৮

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৯

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

২০
X