কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৩৯ এএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১১:০৬ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের ইরান হামলার পরিকল্পনা ভেস্তে দিলেন ট্রাম্প

ইসরায়েলের হামলা পরিকল্পনায় অনুমোদন দেননি ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইসরায়েলের হামলা পরিকল্পনায় অনুমোদন দেননি ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের পরিকল্পিত হামলা ঠেকিয়েছেন। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, মে মাসে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চেয়েছিল। লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা অন্তত এক বছর পেছিয়ে দেওয়া। খবর আলজাজিরার।

তবে এই অভিযানে সফলতা নিশ্চিত করতে এবং ইরানের পাল্টা হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন ছিল। কিন্তু ট্রাম্প প্রশাসন ওই পরিকল্পনায় অনুমোদন না দিয়ে তেহরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তির আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেয়।

এদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনা আগামী সপ্তাহে রোমে অনুষ্ঠিত হবে। এর আগের দফা আলোচনা হয়েছিল ওমানে।

২০১৫ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পারমাণবিক চুক্তি অনুযায়ী, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে সরিয়ে নেওয়ার পর থেকে আবারও ইরানের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়তে থাকে।

চুক্তি ভঙ্গের পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকে তেহরান ধীরে ধীরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়াতে থাকে। এতে ইরান কতটা এগিয়েছে—তা নিয়ে এখন বিশ্বের অনেক দেশ উৎকণ্ঠিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X