বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে ৫ শতাধিক মিসরীয় হজযাত্রী আটক

তীব্র গরমে অপেক্ষারত হাজিরা। ছবি : সংগৃহীত
তীব্র গরমে অপেক্ষারত হাজিরা। ছবি : সংগৃহীত

সৌদিতে ভিসা জালিয়াতির অভিযোগে ৫ শতাধিক মিসরীয় হজযাত্রীকে আটক করা হয়েছে। জেদ্দার কিং আব্দুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের আটক করা হয়।

শুক্রবার ( ১৮ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দার কিং আব্দুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০০ জনের বেশি মিসরীয় হজযাত্রীকে আটক করেছে সৌদি কর্তৃপক্ষ। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, হজ পালনের জন্য সরকারি অনুমতি ছাড়াই ট্রানজিট ও ভিজিট ভিসা নিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টা করেছিলেন তারা। বর্তমানে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

সূত্র জানায়, হজের জন্য নির্দিষ্ট ভিসা না থাকায় এসব নাগরিককে আটক করা হয়। গত কয়েক দিনে হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরব ট্যুরিস্ট ও ভিজিট ভিসা সাময়িক বন্ধ রেখেছে। কর্তৃপক্ষের বক্তব্য, নিবন্ধিত হজযাত্রীদের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত। এ সময় বেআইনিভাবে হজ করতে এসে ধরা পড়লে আটক ও দেশে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করা হয়েছে।

মিসরের পর্যটন মন্ত্রণালয় এক জরুরি বিবৃতিতে নাগরিকদের অফিশিয়াল চ্যানেল ছাড়া হজের প্যাকেজে যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, সৌদি গমনেচ্ছুদের ভিসার ধরন ও মেয়াদ যাচাই করার পরামর্শ দিয়েছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ। গত সপ্তাহে ফ্লাইনাসের একটি ফ্লাইটে ১৩০ যাত্রীর মধ্যে মাত্র ৩৮ জনকে যেতে দেওয়া হয়। বাকিরা হালনাগাদ নিয়মে অকার্যকর ভিসা দেখাতে ব্যর্থ হন।

মিসরের বিমানবন্দর কর্তৃপক্ষ একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে যাত্রীদের নিজ নিজ সৌদি ভিসার ধরন ও বৈধতা যাচাই করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, তারা যাত্রীদের উদ্দেশ্যে বলেছে, যেন হজ মৌসুমে বিমান সংস্থার অফিসিয়াল ঘোষণা ও অনুমোদিত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে তারপরই যাত্রার প্রস্তুতি নেন।

প্রসঙ্গত, হজ ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ এবং প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ মুসলিম এই ধর্মীয় অনুষঙ্গ পালনের জন্য সৌদি আরবের মক্কায় যান। তাই সৌদি সরকার হজ ব্যবস্থাপনাকে অত্যন্ত নিয়মতান্ত্রিক ও কঠোর নিরাপত্তার আওতায় পরিচালনা করে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X