কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৫:০৭ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

হজের আগে সৌদিতে কঠোর অভিযান

পবিত্র কাবায় তাওয়াফরত হাজিরা। ছবি : সংগৃহীত
পবিত্র কাবায় তাওয়াফরত হাজিরা। ছবি : সংগৃহীত

আসন্ন হজ মৌসুম সামনে রেখে সৌদি আরবে কঠোর অভিযান শুরু হয়েছে। সৌদির মক্কা শহরে হজযাত্রীদের সেবা-সংশ্লিষ্ট অননুমোদিত গুদামের বিরুদ্ধে এ অভিযান চলছে।

শুক্রবার (১৮ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মক্কায় হজযাত্রীদের সেবা-সংশ্লিষ্ট অননুমোদিত গুদামের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন অভিযান শুরু করেছে। ইতোমধ্যে অভিযানে ৯৫টি লাইসেন্সবিহীন গুদাম বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মক্কার পৌর কর্তৃপক্ষের মুখপাত্র ওসামা যায়তুনি সৌদি টেলিভিশন আল-আখবারিয়াকে জানান, আমরা একটি সংশোধনমূলক অভিযান শুরু করেছি, যার মাধ্যমে গুদামগুলোর স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত মান নিশ্চিত করার চেষ্টা চলছে।

এই অভিযান মূলত হজ মৌসুমে তাঁবু ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) সরবরাহকারী গুদামগুলোর ওপর চালানো হচ্ছে। পাশাপাশি, গুদামগুলোর একটি তথ্যভাণ্ডার তৈরি করাও এই অভিযানের অন্যতম লক্ষ্য।

আল-আখবারিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধ করে দেওয়া গুদামগুলোতে যেসব অনিয়ম ধরা পড়েছে তার মধ্যে রয়েছে- সঠিক নিরাপত্তা ব্যবস্থা না থাকা, দুর্বল সংরক্ষণ নীতি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার মান কমে যাওয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের জুন মাসে অনুষ্ঠিতব্য হজ উপলক্ষে সৌদি আরব জোরদার প্রস্তুতি গ্রহণ করেছে। হজে নিয়োজিত কর্মীদের জন্য বিশেষ অনুমতিপত্র দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

সৌদি পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, মক্কায় কাজ করতে ইচ্ছুক ব্যক্তিরা ‘আবশের’ এবং ‘মুকিম’ ই-প্ল্যাটফর্মের মাধ্যমে প্রবেশ অনুমতি নিতে পারছেন। এই অনুমতিপত্রগুলো মক্কাভিত্তিক প্রতিষ্ঠান, মৌসুমি কর্মী ও তাদের সঙ্গে চুক্তিবদ্ধ কর্মীদের দেওয়া হচ্ছে, যারা হজ মৌসুমে কাজ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X