কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৩৫ এএম
অনলাইন সংস্করণ

গাজায় নির্বিচারে হামলার সবশেষ অবস্থা

গাজায় আরও ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। ছবি: রয়টার্স
গাজায় আরও ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। ছবি: রয়টার্স

গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় গতকাল শুক্রবার ভোর থেকে কমপক্ষে ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বহু নারী ও শিশুও রয়েছে। এ নিয়ে ইসরায়েলের ১৮ মাসব্যাপী আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৪৩৯ জন, আহত হয়েছে ১ লাখ ১৭ হাজার ৪১৬ জন। তবে গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজারো নিখোঁজকে হিসাব করলে প্রকৃত মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। খবর আলজাজিরার।

এদিকে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ মাইকেল ফাখরি বলেন, ইসরায়েল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং পরিকল্পিতভাবে গাজায় ‘মানবসৃষ্ট দুর্ভিক্ষ’ তৈরি করেছে। ইসরায়েল গত ৫০ দিনেরও বেশি সময় ধরে গাজা সম্পূর্ণ অবরুদ্ধ করে রেখেছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানায়, গাজায় তাদের সব খাদ্য সহায়তার মজুদ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। বর্তমানে ১০ জনে ৯ জন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত এবং তাদের অধিকাংশই চরম খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে অন্তত ১ হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি বন্দি হয়। এরপর থেকেই ইসরায়েলের প্রতিক্রিয়ায় গাজা রূপ নিয়েছে এক অবরুদ্ধ মৃত্যু উপত্যকায়।

জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলকে অবিলম্বে মানবিক করিডোর খুলে দেওয়ার আহ্বান জানালেও তেলআবিব সরকার এখনও পর্যন্ত সেই আহ্বানে কর্ণপাত করেনি।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X