কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

পরমাণু আলোচনা নিয়ে খামেনির উপদেষ্টার কড়া বার্তা

আলী লারিজানি। ছবি : সংগৃহীত
আলী লারিজানি। ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির উপদেষ্টা ও দেশটির প্রভাবশালী রাজনৈতিক নেতা আলী লারিজানি বলেছেন, ‘যে আলোচনা ইরানের স্বার্থ রক্ষা করে না, তা অবান্তর ও অপ্রয়োজনীয়।’

শনিবার তেহরানের শাহেদ বিশ্ববিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লারিজানি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি বাস্তবনির্ভর হওয়া উচিত। শুধু আলোচনা করলেই লাভ হয় না, আলোচনার ফলাফলই আসল বিষয়।’

তিনি ব্যাখ্যা করেন, ‘আলোচনায় বসা কিংবা বসা না-থাকা, এটি নিজে কোনো মূল্য বহন করে না। মূল মূল্য হলো আলোচনার মাধ্যমে জাতীয় স্বার্থ আদায় হওয়া। যদি আলোচনা সে লক্ষ্য পূরণে ব্যর্থ হয়, তাহলে তা চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই।’

পারমাণবিক আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি এ ধরনের আলোচনা সমস্যার সমাধানে সহায়ক হয়, তাহলে তা চালানো উচিত। কিন্তু যদি ফলপ্রসূ না হয়, তবে তা বন্ধ করা শ্রেয়।’

ইরান কখনোই বিশ্বশক্তির কাছে মাথানত করেনি, আর এ কারণেই পশ্চিমারা নিষেধাজ্ঞা ও চাপ দিয়ে ইরানকে নতজানু করতে চায়

তিনি আরও বলেন, ‘আলোচনার সময় ও পরিবেশ পর্যালোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়াই শ্রেয়, সরাসরি আলোচনা গ্রহণ বা প্রত্যাখ্যান করার আগে বাস্তবতা বিশ্লেষণ জরুরি।’

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর চাপ ও নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করে লারিজানি বলেন, ‘ইরান কখনোই বিশ্বশক্তির কাছে মাথানত করেনি, আর এ কারণেই পশ্চিমারা নিষেধাজ্ঞা ও চাপ দিয়ে ইরানকে নতজানু করতে চায়।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চতুর্থ দফার পরোক্ষ আলোচনা ৩ মে হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। এর আগে, ওমানের মধ্যস্থতায় ১২, ১৯ ও ২৬ এপ্রিল মাসকাট ও রোমে ইরান-যুক্তরাষ্ট্র তিন দফা পরোক্ষ বৈঠক করেছে। আলোচনার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমঝোতা এবং তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএ’র জরুরি নির্দেশনা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

বহু বছর পর আবারও এক হলেন তিন কিংবদন্তি, কিন্তু কেন?

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

ইরানে পুনরায় ফ্লাইট চালু করতে আগ্রহী লুফথানসা

রাতের আঁধারে বাংলাদেশে প্রবেশ, এলাকাবাসীর হাতে আটক ৪

করপোরেট রূপান্তরের নতুন যাত্রায় সুপার স্টার গ্রুপ

ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের ক্লাস নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন বিআরটিএ পরিচালকের

১০

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

১১

নবনিযুক্ত উপাচার্যের কর্মযজ্ঞে শাবিপ্রবি

১২

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

১৩

জামায়াতের অধিকাংশ এমপি জাফর ইকবালের মতো: রাশেদ খাঁন

১৪

চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

১৫

প্রধান শিক্ষিকা চাঁদা চান-নিয়ে যান স্কুলের সম্পদ, অভিযোগ অন্য দুই শিক্ষিকার

১৬

ঘূর্ণিঝড়ে ঘর হারানো বৃদ্ধার বসবাস খোলা আকাশের নিচে 

১৭

সড়কের পাশে রক্তাক্ত বৃদ্ধকে ফেলার সময় মাইক্রোচালক আটক

১৮

কৃষক কবির হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

১৯

নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ সামনে আনল উত্তর কোরিয়া

২০
X