কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে ঈদ কবে জানা যাবে আজ

আকাশে নতুন চাঁদ। ছবি : সংগৃহীত
আকাশে নতুন চাঁদ। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার প্রস্তুতি নিতে শুরু করেছেন সারা বিশ্বের মুসলমানরা। হাজযাত্রীরা ইতোমধ্যে পৌঁছেছেন সৌদি আরবে। তবে পবিত্র ঈদুল আজহা কবে অনুষ্ঠিত হবে তা জানা যাবে আজ।

মঙ্গলবার ( ২৭ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল দেশব্যাপী বাসিন্দাদের ইসলামি ক্যালেন্ডারের অন্যতম পবিত্র মাস জিলহজের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার (২৭ মে) এ মাস শুরুর জন্য চাঁদ অন্বেষণ করা হবে।

কাউন্সিলের ক্রিসেন্ট সাইটিং কমিটি বিশেষজ্ঞ, জ্যোতির্বিজ্ঞানী এবং সাধারণ মানুষকে জিলকদ মাসের ২৯তম দিনে অর্থাৎ ২৭ মে সূর্যাস্তের পর আকাশ পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছে। যারা চাঁদ দেখতে পাবেন, তাদের নির্দিষ্ট নম্বরে ফোন করে বা অনলাইনে জানানোর জন্য বলা হয়েছে।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি জানিয়েছে, ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে চাঁদ উদিত হবে এবং সূর্যাস্তের প্রায় ৩৮ মিনিট পর পর্যন্ত আকাশে দৃশ্যমান থাকবে, ফলে চাঁদ দেখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সে অনুযায়ী ২৮ মে জিলহজ মাস শুরু হতে পারে এবং ৬ জুন ঈদ উদযাপিত হতে পারে।

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে কাতার সরকার। গালফ অঞ্চলভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, কাতারে ছুটি শুরু হবে জিলহজ মাসের ৯ তারিখ থেকে, যা ইসলামে আরাফাত দিবস হিসেবে পরিচিত এবং অন্যতম পবিত্র দিন হিসেবে বিবেচিত।

যেহেতু ইসলামিক বর্ষপঞ্জি চাঁদ দেখার ওপর নির্ভর করে, তাই এখনো কাতারে ঈদের নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। ঈদুল আজহা পালিত হয় জিলহজ মাসের ১০ তারিখে। সে অনুযায়ী, কাতারে ঈদের সম্ভাব্য দিন হতে পারে ৬ জুন।

২৭ মে সন্ধ্যায় কাতারের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। ওইদিন চাঁদ দেখা গেলে ৬ জুন ঈদ হবে, আর যদি চাঁদ না দেখা যায়, তাহলে ঈদ উদযাপন হবে ৭ জুন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X