কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১১:৪৬ এএম
আপডেট : ২৮ মে ২০২৫, ১১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে কবে হচ্ছে ঈদ

শেখ যায়েদ গ্রান্ড মসজিদ। ছবি : সংগৃহীত
শেখ যায়েদ গ্রান্ড মসজিদ। ছবি : সংগৃহীত

কুয়েতে আগামী ৬ জুন পবিত্র ঈদুল আজহা পালিত হবে। মধ্যপ্রাচ্যের দেশটিতে মঙ্গলবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে জিলহজ মাসের ১০ তারিখ অর্থাৎ আগামী ৬ জুন ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে দেশটির জাতীয় কাউন্সিল।

কুয়েত আল-ওজেরি সায়েন্টিফিক সেন্টার ঘোষণা করেছে, দেশটিতে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায়, ২৮ মে বুধবার জিলহজ মাসের প্রথম দিন হবে। সেই অনুযায়ী, ৬ জুন শুক্রবার দেশটিতে পালিত হবে ঈদুল আজহা।

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ২০২৫ সালের সরকারি ছুটির তারিখ ঘোষণা করে কুয়েত সরকার। দেশটির মন্ত্রিসভা এক সরকারি ঘোষণায় জানায়, আগামী ৫ জুন বৃহস্পতিবার থেকে ৯ জুন সোমবার পর্যন্ত দেশজুড়ে ঈদ উপলক্ষ্যে সরকারি ছুটি থাকবে। ফলে অফিস-আদালত পুনরায় খুলবে ১০ জুন, মঙ্গলবার।

ঘোষণায় বলা হয়, ৫ জুন নির্ধারিত হয়েছে আরাফার দিন হিসেবে। এরপর ৬ জুন থেকে শুরু হবে ঈদুল আজহার মূল ছুটি। ৯ জুন সোমবার অতিরিক্ত ছুটি বা ‘রেস্ট ডে’ হিসেবে গণ্য হবে, যার ফলে কুয়েতে ঈদ উদ্‌যাপন উপলক্ষ্যে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছে দেশটির সরকারি কর্মীরা।

মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, ২৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ২৮ মে থেকে শুরু হচ্ছে জিলহজ মাস। সেই অনুযায়ী, ৫ জুন হবে আরাফার দিন এবং ৬ জুন ঈদুল আজহা।

ঈদুল আজহা, মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব, যা জিলহজ মাসের ১০ তারিখে উদ্‌যাপিত হয়। এই দিনে মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দিয়ে স্মরণ করে হজরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগকে, যিনি আল্লাহর নির্দেশে তার পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন।

এই উৎসব মুসলিমদের মধ্যে আত্মত্যাগ, কৃতজ্ঞতা এবং ঐক্যের শিক্ষা ছড়িয়ে দেয়। কুয়েতে বসবাসরত মুসলিম প্রবাসীরাও ঈদের এই আনন্দঘন সময়টিকে উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছেন পরিবার-পরিজন ও কমিউনিটির সঙ্গে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X