48Array ( [0] => 48 [1] => 38 )
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

এক শর্তে ইরানে হামলা বন্ধ করবে ইসরায়েল

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটি জানিয়েছে, এক শর্তে ইরানে হামলা বন্ধ হবে। শর্ত না মানলে হামলা অব্যাহত রাখার কথাও জানিয়েছে দেশটি।

শনিবার (০৭ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলনে, যদি হিজবুল্লাহকে নিরস্ত্র না করা হয়, তবে ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাবে। তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হলে বৈরুত শান্তি থাকবে না। লেবাননে কোনো শৃঙ্খলা ও স্থিতিশীলতা থাকবে না।

শুক্রবার এক বিবৃতিতে কাটজ বলেন, চুক্তি মেনে চলতে হবে। প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে, আমরা আরও শক্তি নিয়ে অভিযান চালিয়ে যাব।

এর আগে বৃহস্পতিবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী বৈরুতের দক্ষিণ উপশহরে ব্যাপক বিমান হামলা চালায়। ঈদুল আজহা উপলক্ষে ছুটির ঠিক আগের রাতে এ হামলায় এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় বহু বাসিন্দা। হামলার মাত্র এক ঘণ্টা আগে ইসরায়েলি বাহিনী জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।

ইসরায়েল দাবি করেছে, এই হামলাগুলো ‘হিজবুল্লাহর ড্রোন কারখানার’ ওপর চালানো হয়েছে, যদিও তারা কোনো প্রমাণ উপস্থাপন করেনি। তাদের মতে, হিজবুল্লাহ পরবর্তী যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন উৎপাদন বৃদ্ধি করছে, যা গত নভেম্বরে সংঘটিত যুদ্ধবিরতির শর্তের লঙ্ঘন।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান প্রায় এক ডজন হামলা চালিয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, প্রাথমিকভাবে ৯টি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে হিজবুল্লাহ এই অভিযোগ অস্বীকার করে বলেছে, সেখানে কোনো ড্রোন উৎপাদন কেন্দ্র ছিল না।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X