কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ইরানের কড়া প্রতিক্রিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে।

শনিবার (০৭ জুন) বার্তাসংস্থা রয়টার্সের বরাতে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই নিষেধাজ্ঞা শুধু ইরানি জনগণ নয়, পুরো মুসলিম বিশ্বের প্রতি গভীর শত্রুতার পরিচয় বহন করে।

শনিবার ইরানের এক সিনিয়র পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা বলেন, ধর্ম ও জাতীয়তা শুধু বিবেচনায় নিয়ে ইরানিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটি আমেরিকান নীতিনির্ধারকদের মুসলমান ও ইরানিদের প্রতি গভীর বিদ্বেষেরই প্রতিফলন।

ট্রাম্পের ঘোষণার ভিত্তিতে সোমবার থেকে ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর হবে। এই দেশগুলো হলো : আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন।

ট্রাম্প দাবি করেছেন, এই নিষেধাজ্ঞা ‘বিদেশি সন্ত্রাসীদের’ হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করার জন্য প্রয়োজনীয়। তবে সমালোচকরা এটিকে তার পূর্ববর্তী প্রশাসনের (২০১৭-২০২১) সময় নেওয়া মুসলিম-প্রধান দেশের নাগরিকদের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার পুনরাবৃত্তি হিসেবে দেখছেন।

ইরান বলছে, এ ধরনের সিদ্ধান্ত কেবল বৈষম্যমূলকই নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকার ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালার বিরুদ্ধেও যায়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X