কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৭:৫২ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৫, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ
ইরান ও ইসরায়েল

সামরিক শক্তিতে এগিয়ে কে?

ইসরায়েল ও ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
ইসরায়েল ও ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যবর্তী উত্তেজনা ক্রমেই চরমে পৌঁছাচ্ছে। শুক্রবার ভোররাতে ইরানে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। সেনাবাহিনী জানিয়েছে, ২০০টিরও বেশি যুদ্ধবিমান নিয়ে তারা ইরানে শতাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। এ হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসিতে) শীর্ষ তিন কমান্ডার নিহত হন বলে দাবি করেছে ইসরায়েল।

নিহত কমান্ডাররা হলেন- ইরানি সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি, আইআরজিসিতে কমান্ডার হোসেইন সালামি এবং খাতাম আল-আনবিয়া ঘাঁটির কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রাশিদ।

ইরান ও ইসরায়েল এর আগে ২০২৪ সালের ২ অক্টোবর ও ২৫ অক্টোবর পরস্পরকে হামলা চালিয়েছে। ২ অক্টোবর গাজা ও লেবাননে হামলায় বেসামরিক ও সেনাপ্রধানদের মৃত্যুর প্রতিশোধ হিসেবে ইরান অন্তত ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। অপর দিকে ২৫ অক্টোবর জবাব হিসেবে ২০টি স্থাপনায় হামলা চালায় ইসরায়েল।

সেনাবাহিনী ও সমর সরঞ্জামে কে এগিয়ে?

সেনাসদস্য

ইরানে রয়েছে ৬ লাখ ১০ হাজার সক্রিয় ও ৩ লাখ ৫০ হাজার রিজার্ভ সেনা। অপর দিকে, ইসরায়েলের রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫০০ সক্রিয় ও ৪ লাখ ৬৫ হাজার রিজার্ভ সেনা।

সমরাস্ত্র ও ট্যাংক ইরানে রয়েছে ১০ হাজার ৫১৩টি ট্যাংক ও ৬ হাজার ৭৯৮টি গান, অপরদিকে ইসরায়েলের রয়েছে ৪০০টি ট্যাংক ও ৫৩০টি গান।

বিমান ও নৌবাহিনী

ইরানে রয়েছে ৩১২টি যুদ্ধোপযোগী বিমান ও ১৭টি ট্যাকটিক্যাল সাবমেরিন, অপর দিকে ইসরায়েলের রয়েছে ৩৪৫টি যুদ্ধবিমান ও ৫টি সাবমেরিন।

বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র

ইরানে রয়েছে আজারাখশ ও বাভার-৩৭৩ ব্যবস্থার মতো একাধিক বিমান প্রতিরক্ষাব্যবস্থা ও স্বল্প ও মধ্যপাল্লার অ্যান্টিব্যালিস্টিক অস্ত্র। অপরদিকে, ইসরায়েল নির্ভর করে আয়রন ডোম, ডেভিড’স স্লিং ও অ্যারো ব্যবস্থার ওপর, যা স্বল্প, মধ্য ও দূরপাল্লার হামলা মোকাবিলায় সক্ষম।

সামরিক ব্যয় ও বিনিয়োগ

স্টকহোম আন্তর্জাতিক শান্তিতে গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ইরান সামরিক খাতে ব্যয় করেছে ১০ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার, অপর দিকে ইসরায়েল ব্যয় করেছে ২৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২২ সালের চাইতে ২৪ শতাংশ বেশি।

সমর বিশ্লেষকরা বলছেন,

ইরান ও ইসরায়েল দুটোই আঞ্চলিক পরাশক্তিতে পরিণত হয়েছে। যে কারো সাথে কারো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও ভয়াবহ হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, সংখ্যাগত দিক ও সম্পদে এগিয়ে রয়েছে ইরান, অপরদিকে আধুনিক সমরাস্ত্র ও প্রযুক্তিতে অনেক অগ্রবর্তী ও সুসজ্জিত ইসরায়েল।

তথ্যসূত্র : আলজাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্য রেখায় থাকা সেই ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

প্রতিশ্রুতি বনাম বাস্তবতা: নবম পে-স্কেল নিয়ে বড় দুঃসংবাদ

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত

ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

মধ্যরাতে শাকিব-বুবলীকে নিয়ে মিষ্টি জান্নাতের রহস্যময় পোস্ট

পরিস্থিতি সামলাতে আমি খুব দ্রুত এগোচ্ছি : ট্রাম্প

স্বামীর সঙ্গে অভিমানের জেরে অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর আত্মহত্যা

সরকারি কর্মচারীর অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি, উৎস নিয়ে প্রশ্ন

টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

১০

দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ হাজি, ৪৮ জনের মৃত্যু

১১

এক বাবার কষ্ট, হাজার মানুষের জীবনরক্ষার প্রেরণা  

১২

৬ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

শেষ হচ্ছে দীর্ঘ ছুটি, কবে খুলছে স্কুল-কলেজ

১৪

চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের আসামি গ্রেপ্তার

১৫

ছোট বোনকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল বড় বোন

১৬

রাত থেকে সড়কে কড়াকড়ি, অস্ত্র বহন ও সভা-সমাবেশ নিষিদ্ধ

১৭

এক একটি ফুল যেন একেকটি রঙের গল্প

১৮

ইরানের এলপিজি রপ্তানি নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১৯

বেগম খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গের বিধানসভায় শোক প্রস্তাব

২০
X