কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে নতুন করে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের চেষ্টা। ছবি : সংগৃহীত
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের চেষ্টা। ছবি : সংগৃহীত

রাতভর হামলার পর কিছুক্ষণ বিরতি দিয়ে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এবারও এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেছে। তবে এখনো কোনোটির আঘাত হানার তথ্য পাওয়া যায়নি।

দ্য টাইমস অব ইসরায়েল শনিবার (১৪ জুন) সকালে জানায়, নতুন ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করেছে আইডিএফ । সেসব প্রতিহত করার চেষ্টা করছে তারা।

আইডিএফ জানায়, ইরান থেকে ইসরায়েলে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে। আগামী কয়েক মিনিটের মধ্যে দেশজুড়ে সাইরেন বাজবে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেসামরিক নাগরিকদের বোমা আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ইরানেও হামলা অব্যাহত রেখেছে দখলদাররা। শনিবার (১৪ জুন) ভোরে অন্তত দুটি মিসাইল তেহরানের বিমানবন্দরে আঘাত হানে।

জানা গেছে, ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় বিস্ফোরণ হয়েছে। এরপরই সেখানে আগুন ধরে যায় এবং কালো ধোয়ায় আশপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। স্থানীয় মেহের নিউজ এজেন্সিও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তারা বলেছে, বিমানবন্দরে বড় বিস্ফোরণ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরানের দেশপ্রেমিক সেনাবাহিনী কাজ করছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তারা জানাতে পারেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ভেন্যুতে নিষিদ্ধ হলো পানির বোতল

নতুন চেয়ারম্যান ও তিন কমিশনার পেল বিএসইসি

একাকী অনুশীলন করছেন মেসি

বিএসইসির চেয়ারম্যান হলেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মাসুদ খান

নেইমার নাকি ভিনি, ১০ নম্বর জার্সি কার

মার্কিন নাগরিককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা

জবানবন্দিতে দোষ স্বীকার / রামিসাকে ধর্ষণ-হত্যা ও নিজের পালিয়ে যাওয়ার বর্ণনায় যা জানালেন সোহেল

যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা 

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে বিভক্তি না করার আহ্বান ইরানের

১০

লেবাননের সঙ্গে শান্তিচুক্তির আশা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

১১

আসামি সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

১২

বাবা ও দাদির কবরের ফুলগাছ চুরি, ব্যতিক্রমী উদ্যোগ যুবকের

১৩

নয়াদিল্লির আগুনে বাংলাদেশি দুই পরিবারের ৯ সদস্য আহত

১৪

প্রেমিকার অভিমানে মোটরসাইকেলে আগুন, রহস্য খুঁজছে পুলিশ

১৫

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

১৬

কুয়েত বিমানবন্দরে হামলার দায় নিল না ইরান

১৭

আদালতে জবানবন্দিতে রামিসা ধর্ষণ-হত্যার রোমহর্ষক বর্ণনা ঘাতক সোহেলের

১৮

পাথর হতে পারে গলাতেও, অদ্ভুত এই সমস্যার লক্ষণ জানালেন চিকিৎসক

১৯

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : অভিযোগ গঠনের শুনানি পেছাল

২০
X