কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১২:৫৯ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৫, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যবর্তী সংঘাত নতুন দিকে মোড় নিয়েছে। পঞ্চম দফায় হামলা শুরু করেছে ইরানের ইসলামিক বিপ্লব গার্ড কর্পস (আইআরজিসিতে)। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সর্বশেষ তথ্য অনুযায়ী ইরানের আঘাতে ইসরায়েলের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হলো—

মৃত্যু ও আহতের সংখ্যা

  • ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২ জন নিহত হয়েছে, যাদের মধ্যে একজন রিশন লেজিওনের বাড়িঘরের কাছে এবং অন্যজন রামাত গান এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে মারা গেছেন।
  • প্রায় ৪০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

ধ্বংস ও ক্ষতি

  • তেল আবিব, জেরুজালেমসহ বিভিন্ন শহরে বিস্ফোরণ শোনা গেছে।
  • বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
  • রিশন লেজিওন ও আশপাশের এলাকায় মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।
  • জরুরি বাহিনী ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান চালাচ্ছে।

অস্ত্রাগার ও সামরিক ঘাঁটিতে হামলা

  • ইরানি হামলায় ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি ও এয়ার বেসে আঘাত হেনেছে।
  • ইসরায়েল দাবি করেছে, তারা কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পেরেছে, তবে ক্ষতির মাত্রা উল্লেখযোগ্য।

আরও হামলার আশঙ্কা

ইরান হুঁশিয়ারি দিয়েছে, তারা হামলা আরও জোরালো করবে এবং ইসরায়েলকে রক্ষার চেষ্টাকারী যেকোনো দেশের ঘাঁটি লক্ষ্য করবে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X