কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৪:৪৯ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

তেহরান জ্বালিয়ে দেওয়ার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ছবি : সংগৃহীত

ইরান যদি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখে, তবে পাল্টা হামলা চালিয়ে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

তিনি বলেন, এর জন্য ইরানের জনগণকে, বিশেষ করে তেহরানের বাসিন্দাদের ‘চড়া মূল্য দিতে হবে।’ এসব তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

শনিবার (১৪ জুন) ইসরায়েলি সামরিক বাহিনীর নেতাদের সেঙ্গে পরিস্থিতি নিয়ে এক বৈঠকের পর তাকে উদ্ধৃত করে এক বিবৃতিতে বলা হয়, ‘ইরানের স্বৈরশাসক ইরানের নাগরিকদের জিম্মি করে তুলছেন এবং এমন একটি বাস্তবতা তৈরি করছেন, যেখানে তাদের, বিশেষ করে তেহরানের বাসিন্দাদের।

এ সময় ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর অপরাধমূলক হামলার জন্য ভারী মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘যদি (আয়াতুল্লা আলি) খামেনি ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে থাকে, তবে তেহরান জ্বলেপুড়ে যাবে।’

এদিকে ইসরায়েলে ইরানের হামলা অব্যাহত থাকবে বলে দেশটির সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার বরাতে ফার্স জানায়, ‘গত রাতের সীমিত পদক্ষেপের মধ্যেই এই সংঘাত শেষ হবে না। আগ্রাসনকারীদের জন্য এই হামলা হবে যন্ত্রণাদায়ক ও অনুশোচনামূলক।’

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স, আল-জাজিরা ও বিবিসি এ খবর জানিয়েছে।

সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমগুলো বলছে, ‘এই যুদ্ধ আগামী দিনগুলোতে ইসরায়েলি শাসনব্যবস্থার দখল করা সব অঞ্চল এবং অঞ্চলের মধ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ছড়িয়ে পড়বে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X