কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘ইসরায়েল কি চাইছে, আমরা ওদের চুমু দেব?’

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ইসরায়েল। ছবি : এপি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ইসরায়েল। ছবি : এপি

ইসরায়েল রাজধানী তেহরানে হামলা করার পর সেখানে ক্রোধ ও ক্ষোভ প্রকাশ করেছিলেন অনেক বাসিন্দা। ট্যাক্সিচালক মাহমুদ দুররিতে (২৯) বলেন, ‘ইসরায়েল আমাদের কমান্ডারদের হত্যা করেছে। ওরা কি চাইছে যে আমরা ওদের চুমু দেব? অপরাধের উপযুক্ত শাস্তি ওরা পাবে- চোখের বিনিময়ে চোখ।’ খবর সিএনএনের।

অন্যদিকে পারি পাউরগাজি (৩১) নামের এক শিক্ষক বলেন, ‘ইরান যে ঘুরে দাঁড়িয়েছে, এটা ভালো হয়েছে। ওরা মনে করে যা চাইবে তাই করতে পারবে। কিন্তু গাজা বা লেবাননকে যেমন চাপা দিতে চাইছে, এখানে তা পারবে না।’

আবার অটো মেকানিক হুশাং এবাদিতে (৬১) বলেন, ‘আমি আমার দেশকে সমর্থন করি। কিন্তু চাই যুদ্ধ থেমে যাক। কারণ যুদ্ধে কারও ভালো হয় না।’

শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় ভোররাতে ইরানে বড় আকারের বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে শনিবার (১৪ জুন) ভোররাতে পাল্টা হামলা চালায় ইরান। দু’দেশই সেই রাতজুড়ে একে অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে।

সংবাদ প্রকাশিত হয়েছে যে, ইরানে অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে এই হামলায়। এর মধ্যে রয়েছে ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামির মৃত্যুসংবাদ। অপর দিকে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরির মৃত্যুসংবাদও নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইসরায়েলের এই হামলার জবাবে তেল আবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর ফলে অন্তত ৮০ জন আহত হয়েছে, যাদের মধ্যে ৩ জন আশঙ্কাজনক এবং পরে তাদের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে যে, আরও অনেকেই গুরুতর আহত হয়েছে, অপর দিকে অনেকে হালকা আঘাত বা মানসিক আতঙ্কে আছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X